ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে বান্দাইখাড়া ডিগ্রি কলেজে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ১:৪৬

নওগাঁর আত্রাই উপজেলার শীর্ষ বিদ্যাপীঠ বান্দাইখাড়া ডিগ্রি কলেজ চত্বরে মঙ্গলবার (১২ মে) সান্ধায় অত্যন্ত আনন্দঘন পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক (হিরু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬(আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপি'র সভাপতি  মো. রেজাউল ইসলাম রেজু।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড অপরিহার্য। তিনি আগামী এক বছরের মধ্যে কলেজে একটি আধুনিক একাডেমিক ভবন নির্মাণসহ কলেজের অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন ও পার্শ্ববর্তী মসজিদ সংস্কারের ঘোষণা দেন। তিনি আত্রাই-রাণীনগরকে একটি মডেল ‘শান্তির এলাকা’ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

স্বাগত বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মামুনূর রশীদ সিদ্দীক (হিরু) বলেন, শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী আজকের এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান তাদের মাঝে নতুন প্রাণের সঞ্চার করেছে। তিনি কলেজের একাডেমিক ভবন নির্মাণ, লাইব্রেরি সমৃদ্ধকরণসহ অসমাপ্ত উন্নয়ন কাজগুলো করার লক্ষ্যে সংসদ সদস্যের বিশেষ সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আত্রাই  উপজেলার নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. রাকিবুল হাসান,  বান্দাইখাড়া ডিগ্রি কলেজের সভাপতি শেখ মোঃ আবু মাসুম,   সহকারী কমিশনার (ভূমি) মো. নূরে আলম সিদ্দিক, 

নাবিলা ইয়াসমিন, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল করিম, রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকারিয়া, আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, রাণীনগর উপজেলার বিএনপি’র সাধারণ সম্পাদক মো. মোসারব হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

আলোচনা সভা শেষে কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে গান, কবিতা আবৃত্তি ও নৃত্যের এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কলেজ প্রাঙ্গণ এক উৎসবমুখর জনপদে পরিণত হয়।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক