ঢাকা শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

রাঙামাটির বিলাইছড়ি- রাজস্থলী সড়কে জীপ উল্টে বৃদ্ধের মৃত্যু


সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি photo সুজন কুমার তঞ্চঙ্গ্যা,বিলাইছড়ি
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ১:৪৬

রাঙামাটির রাজস্থলী-ফারুয়া সীমান্ত সড়কে হলুদবোঝাই একটি জীপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে মো. সালাম (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানান

রাজস্থলী থানার ওসি মো. খালের হোসেন  ও বিলাইছড়ি থানা এসআই মো.সিরাজুল ইসলাম  সত্যতা নিশ্চিত করেন।। এ ঘটনায় মো.বেল্লাল (৩৮) নামে আরো একজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১২ মে) সন্ধ্যা ৬ টার দিকে বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের লতাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও গণমাধ্যম সূত্রে আরো  জানা গেছে, লতাপাহাড় এলাকার একটি উঁচু টিলা থেকে নামার সময় হলুদবোঝাই জীপটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে গাড়িতে থাকা সালাম ও বেল্লাল গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় রাতে তাদের উদ্ধার করে রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

 হাসপাতালের চিকিৎসক জানান, সালামকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। অন্যদিকে, আহত বেল্লাল বর্তমানে হাসপাতালে  চিকিৎসাধীন রয়েছেন।  আরো জানা গেছে, নিহত মো. সালাম রাজস্থলী উপজেলার ৩ নম্বর বাঙ্গালহালিয়া ইউনিয়নের মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। আহত বেল্লাল একই গ্রামের মো. কবির হোসেনের ছেলে। রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছ হস্তান্তর করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

নাগরপুরে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দলিল জালিয়াতি ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

ধামরাইয়ে রিকশার গ্যারেজে ডাকাতি: দেড় মাস পর রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৪

উজিরপুরে যুবককে কুপিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা: নামে প্রথম শ্রেণি, সেবায় বঞ্চনার ১২৩ বছর!

কুড়িগ্রামে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, গ্রেপ্তার ২

জিয়ানগরে খালের ছাড়া সূপেয় পানি চরম সংকট

সিংড়ায় স্বাধীনতার পর প্রথমবার উন্নয়নের ছোঁয়া: ২৪ কোটি টাকায় ১৬ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ, কমবে দুর্ভোগ

মতলবে মা ইলিশ রক্ষায় তিন দফা অভিযানে ৭ জেলে আটক

মনপুরায় পুলিশের অভিযানে যুবলীগের সভাপতি গ্রেফতার

রায়গঞ্জে সরকারি প্রকল্পের ৬৫ খুঁটি-তার গেল কর্মকর্তার বাড়ির পথে, জব্দ করল ইউপি চেয়ারম্যান

গাজীপুরে কার্টনের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে পাঁচটি ইউনিট

মাদক ব্যবসায়ী ও অপরাধীদের লাগাম টেনে ধরেছেন ভেড়ামারা থানার ওসি শামীম শেখ

ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ