ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

রাণীনগরে দোকান চুরি ঘটনা নিয়ে ধোঁয়াশা নেপথ্যে কি অন্য কোনো রহস্য?


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ১:৪৮
নওগাঁর রাণীনগর উপজেলার আবাদপুকুর বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানের জানালার গ্রিল কেটে চুরির অভিযোগ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। দোকান মালিকের দাবি অনুযায়ী প্রায় সাত লক্ষ টাকার মালামাল ও নগদ টাকা চুরি হলেও, বিষয়টিকে ‘সাজানো নাটক’ বলে দাবি করছে একটি নামী ইলেকট্রনিক্স কোম্পানি। এই পাল্টাপাল্টি অবস্থানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​
​ভুক্তভোগী দোকান মালিক আতিকুর রহমান সুমন  জানান, রোববার দিবাগত রাতে আবাদপুকুর বাজারের আমিরপুর মার্কেটে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান মেসার্স তাওহিদ এন্টারপ্রাইজে চুরির ঘটনা ঘটে। সোমবার সকালে দোকান খুললে তিনি দেখতে পান ​দোকানের পেছনের জানালার গ্রিল কাটা।​ক্যাশ ড্রয়ারগুলো এলোমেলো অবস্থায় পড়ে আছে।​ড্রয়ার থেকে নগদ ১ লক্ষ ৬০ হাজার টাকা।
​সব মিলিয়ে প্রায় ৭ লক্ষ টাকার মালামাল খোয়া গেছে।
​
​চুরির এই ঘটনাকে ভিন্ন চোখে দেখছে ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন কর্তৃপক্ষ। কোম্পানির এরিয়া ম্যানেজার শ্রী সেতু  জানান, দোকান মালিক সুমনের কাছে কোম্পানির প্রায় ৪০ লক্ষ টাকা পাওনা রয়েছে।দীর্ঘদিন ধরে পাওনা টাকা পরিশোধ না করায় তাকে ইতিমধ্যে উকিল নোটিশ পাঠানো হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছিল। আমাদের ধারণা এই বিপুল অংকের টাকা পরিশোধ এড়াতে বা সময়ক্ষেপণ করতেই চুরির এই ঘটনা সাজানো হতে পারে।
​
​খবর পেয়ে সোমবার দুপুরে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ধরন এবং পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখার পর পুলিশের কণ্ঠেও রহস্যের সুর শোনা গেছে।
​রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  জাকারিয়া মন্ডল জানান, প্রাথমিক পর্যবেক্ষণে চুরির ঘটনাটি রহস্যজনক বলে মনে হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে