ব্যবসায়ী হত্যার প্রতিবাদে নওয়াপাড়া নৌবন্দরে হরতাল, বন্ধ সকল বাণিজ্যিক কার্যক্রম
যশোর অভয়নগরের নওয়াপাড়া নৌবন্দরে ব্যবসায়ী আনিসুর রহমান হত্যার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল পালন করছেন বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। হরতালের কারণে সকাল থেকেই বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পাশাপাশি যশোর-খুলনা মহাসড়কে নওয়াপাড়া অংশে যান চলাচলেও বিঘ্ন ঘটে। ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনগুলোর ডাকা এ হরতালে নৌবন্দরের ব্যবসাপ্রতিষ্ঠান, বার্জ ও লাইটার জাহাজে পণ্য লোড-আনলোড কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকে। বিভিন্ন স্থানে খণ্ড খণ্ড মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল থেকে আনিসুর রহমান হত্যাকাণ্ডের মূল অভিযুক্তকে দ্রুত গ্রেফতার এবং বন্দরে চাঁদাবাজি বন্ধের দাবি জানানো হয়। জানা গেছে, গত ৬ মে নওয়াপাড়ার সার, সিমেন্ট ও খাদ্যশস্য আমদানিকারক প্রতিষ্ঠান জয়েন্ট ট্রেডিংয়ের মালিক আনিসুর রহমানকে তার নির্মাণাধীন ব্যবসাপ্রতিষ্ঠান ‘আনিস ট্রেড ভ্যালি’র সামনে কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়। অভিযোগ রয়েছে, এক সন্ত্রাসীকে দোকান ভাড়া দিতে অস্বীকৃতি জানানোর জেরে এ হামলার ঘটনা ঘটে।
হত্যাকাণ্ডের এক সপ্তাহ পেরিয়ে গেলেও প্রধান আসামি গ্রেফতার না হওয়ায় গত সোমবার রাতে নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভা থেকে হরতালের ঘোষণা দেওয়া হয়। এর আগে মঙ্গলবার বিকেলে বাজার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সার ও সিমেন্ট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল গনি সরদারের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারণ সম্পাদক শাহ জালাল হোসেন, নওয়াপাড়া মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন, ব্যবসায়ী নেতা মশিয়ার রহমান মশি, নওয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নঈম, সাধারণ সম্পাদক রেজাউল করিম মোল্যা এবং উপজেলা জামায়াতের আমির সরদার শরীফ হোসেনসহ অন্যান্য নেতারা। এদিকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মনির হোসেন নামে এক যুবককে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানা এলাকা থেকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে তাকে অভয়নগর থানায় আনা হয়। আটক মনির হোসেন উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়িতে খাদেম হিসেবে কর্মরত ছিলেন।
অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান জানান, আনিসুর রহমান হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে মনির হোসেনকে আটক করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় গুয়াখোলা গ্রামের পীরবাড়ি মসজিদের সামনে আনিসুর রহমান তার ভবনের ম্যানেজার রেজাউল ইসলামের সঙ্গে কথা বলছিলেন। এ সময় শাহ মো. মাহমুদ ও তার সহযোগীরা সেখানে এসে হামলা চালায়। অভিযোগ অনুযায়ী, শাহ মো. মাহমুদ হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে আনিসুর রহমানকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। ঘটনার পর নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে শাহ মো. মাহমুদ, তার সহযোগী নাসিরসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন। নিহত আনিসুর রহমান নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং করপোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন।
এমএসএম / এমএসএম
সাভার প্রেসক্লাবের বৃক্ষ ও তাঁত মেলার উদ্বোধন
বালু উত্তোলনে অভিযান: মনপুরায় দুই ড্রেজার আটক, একটি পেল ছাড়
বিলাইছড়িতে আন্তর্জাতিক যুব দিবস পালিত
নন্দীগ্রামে উপজেলা প্রেসক্লাবের প্রথম সভা অনুষ্ঠিত
শালিখায় সিএনআরএস-এর উদ্যোগে আন্তর্জাতিক যুব দিবস পালিত
উলিপুরে ড্রাইভার হামিদুল হত্যার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
বড়লেখায় আন্তর্জাতিক যুব দিবসে যুব সমাবেশ ও র্যালি
বাগেরহাটে ব্র্যাকের যুব উদ্যোক্তা প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠিত
পটুয়াখালীতে নারিকেল বাগান প্রকল্পের উদ্বোধন
বাঘায় ১৫০ বোতল ইস্কাফ সিরাপসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
গোদাগাড়ীতে অনিয়মের সত্যতা, সেবা ক্লিনিক সিলগালা
দৌলতপুরে অবৈধ সিগারেট কারখানায় অভিযান
নবীনগরে বালু উত্তোলনের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে জখম, মামলা
Link Copied