গোপালগঞ্জে উন্নয়ন প্রচারে গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং
গোপালগঞ্জে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় ও প্রেস ব্রিফিং করেছে জেলা প্রশাসন।
বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ ব্রিফিংয়ে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। সভায় সরকারি উন্নয়ন কর্মকাণ্ড ও জনসেবামূলক উদ্যোগ সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরা হয়।
ব্রিফিংয়ে বক্তারা বলেন, সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি ও জনকল্যাণমূলক কার্যক্রম জনগণের মাঝে সঠিকভাবে উপস্থাপনে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে মাঠপর্যায়ে প্রচার কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কাজী হুমায়ুন রশিদ, সিভিল সার্জন ডা. আবু সাইদ মোঃ ফারুক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক অসিত কুমার সাহা, জেলা কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ মামুনুর রহমান এবং জেলা তথ্য অফিসার মোঃ সোলায়মান।
এসময় জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
বাঘায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড
পঞ্চগড় পৌর শহরে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নাগরিক সেবায় প্রকাশ্য ঘুষ ও দুর্নীতির অভিযোগ: কচুয়ায় ইউপি প্রশাসক অবরুদ্ধ, উদ্ধার করল প্রশাসন
সিংড়ায় ৫ দিন ধরে গৃহবধূ ও শিশুকন্যা নিখোঁজ, সন্ধান চায় পরিবার
চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড
প্রকৃতির সান্নিধ্যে প্রশান্তি আর বিনোদনের অপূর্ব ঠিকানা " শালিখা ইকোপার্ক "
বরিশালের আটটি কলেজে একাদশে শ্রেণিতে এবারও মেলেনি কোনো শিক্ষার্থী
নোয়াখালী মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ টাকার প্রকল্প অনুমোদন
টুঙ্গিপাড়ায় পুকুর-বিলে ছাড়া হলো ২৮৫ কেজি মাছের পোনা
নাজিরপুরের বাবুরহাট মাধ্যমিক বিদ্যালয়: ছয় দশক ধরে শিক্ষার আলো ছড়াচ্ছে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানটি
চাঁদপুরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ৩৩ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
শার্শায় সাড়ে ৭ কোটি টাকার স্বর্ণসহ যুবক আটক