দখলমুক্ত হলো সরকারি ১ একর ৬৪ শতক জমি
যশোরের অভয়নগর উপজেলায় অবৈধ দখলদারদের হাত থেকে ১ একর ৬৪ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১২ মে) বিকেলে উপজেলার মহাকাল ইউনিয়নের বনগ্রাম মৌজায় এ অভিযান পরিচালনা করা হয়। ভূমি অফিস সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৩টার দিকে মহাকাল ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন বনগ্রাম মৌজায় বিশেষ উচ্ছেদ ও উদ্ধার অভিযান চালানো হয়। অভিযানে ২৮২১ নং দাগের ১ দশমিক ০০ একর পুকুর শ্রেণির জমি, ২৮২৯ নং দাগের ০ দশমিক ৩২ একর বাস্তু শ্রেণির জমি এবং ২৬৯২ নং দাগের ০ দশমিক ৩২ একর ধানি শ্রেণির জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ১ একর ৬৪ শতক জমিতে সরকারের মালিকানা নিশ্চিত করতে সাইনবোর্ড স্থাপন করেছে প্রশাসন। উক্ত অভিযানে নেতৃত্ব দেন অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু। তিনি বলেন, LST-১৪০৯/২০১৬ নং মামলায় সরকারের পক্ষে রায় পাওয়ার পরই এ জমি উদ্ধার অভিযান পরিচালনা করা হয়েছে। সরকারি সম্পত্তি রক্ষায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস