ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায়‌ ৩৮ লক্ষ টাকা মূল্যের সামুদ্রিক মাছ সহ ৪৫ জন জেলে কে আটক করেছে কোস্টগার্ড


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৩-৫-২০২৬ দুপুর ৩:৫৩

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কারণে নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ৩৮ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ সামুদ্রিক মাছ, ৪ টি ফিশিং বোট সহ ৪৫ জন জেলেকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১৩ মে‌) সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মোঃ আবুল কাশেম। 
তিনি বলেন, কোস্টগার্ড হাতিয়া স্টেশন কর্তৃক নলচিরা নৌঘাট ও বয়ারচর লঞ্চঘাট এলাকায় মঙ্গলবার ভোরে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন ৪ টি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৩৭ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮০০ কেজি সামুদ্রিক ইলিশ এবং ২ হাজার ৫০০ কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
    পরে হাতিয়া উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)- মোঃ মশিয়ুর রহমান এর উপস্থিতিতে আটক জেলেদের কাছ থেকে জনপ্রতি ২০০ টাকা হারে মোট ৯ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয় এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও গরিব-দুস্থ মানুষের মধ্যে বিতরণ করা হয়। 
    কোস্ট গার্ড সূত্র আরো জানায়, সামুদ্রিক মৎস্য সম্পদের সুষ্ঠু প্রজনন, উৎপাদন ও সংরক্ষণ নিশ্চিত করতে সরকার গত ১৫ এপ্রিল থেকে আগামী ১১ জুন  পর্যন্ত মোট ৫৮ দিনের জন্য বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সব ধরনের মাছ আহরণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।‌ তাই মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতে ও কোস্টগার্ডের এই অভিযান অব্যাহত থাকবে

এমএসএম / এমএসএম

‎ত্রিশাল নাগরিক অধিকার আন্দোলনের সভাপতি ড. রফিক ও সম্পাদক মোখলেছ

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২