নাগরপুরে অবৈধ ভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান, ৩ ট্রাফি ট্রাক আটক
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মানরা মৌজায় অবৈধ ভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ৩টি ট্রাফি ট্রাক আটক করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মানরা মৌজার বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে মাটি কেটে ট্রাকযোগে পরিবহন করা হচ্ছিল। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় অবৈধ মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৩টি ট্রাফি ট্রাক আটক করা হয়। অভিযান চলাকালে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, কৃষিজমি ও পরিবেশের ক্ষতি করে অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে অবৈধ মাটি কাটা ও পরিবহন বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
এমএসএম / এমএসএম
কেরুজ কমপ্লেক্সে সর্বকালের রেকর্ড মুনাফা : কমেছে চিনিকলের লোকসান
মনপুরায় ৯ পিস ইয়াবাসহ যুবক আটক, থানায় মামলা
নির্মানাধীন ড্রেনে ময়লার স্তূপ,পানি নিষ্কাশনে বড় বাধা
নজরুল পদক- ২০২৬, পেলেন ভূরুংগামারীর কৃতী সন্তান কবি আবদুল হাই শিকদার
নওগাঁয় মেয়ে সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড
পেকুয়ায় ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুড়িগ্রামে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে ভারতীয় মোবাইলের বড় চালান জব্দ
ইসলামী যুব আন্দোলনের নেতার হত্যার প্রতিবাদে মহাসড়ক অবরোধ, তীব্র যানজট
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল