ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মেহেরপুরে নবাগত ইউএনও’র সঙ্গে বিএডিসি বীজ ও সার ডিলারদের মতবিনিময় সভা


মেহেরপুর প্রতিনিধি photo মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৬ বিকাল ৫:১৯
মেহেরপুরে বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন, মেহেরপুর জেলা শাখার উদ্যোগে সদর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার বাবুল সূত্রধরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টার দিকে সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশন মেহেরপুর জেলা শাখার সভাপতি মোঃ সাইদুল হাসান খান কেনেডি, সাধারণ সম্পাদক মোল্লা তামিম হোসাইন, সদর উপজেলা সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন রতন মমতাজ উদ্দিন জনি বিশ্বাসসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সার ডিলার নিয়োগ প্রক্রিয়া ও সার বিতরণ ব্যবস্থা আরও স্বচ্ছ, সুশৃঙ্খল ও কৃষকবান্ধব সমন্বিত সার নীতিমালা-২০২৫” দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ডিলারদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও করণীয় বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন 
 
সংগঠনের সভাপতি মোঃ সাইদুল হাসান খান কেনেডি বলেন, “২০২৬ সালের মে মাসের বি‌এডিসি‌ ডিলারদের শুধু পটাশ সার বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ কৃষি কাজের জন্য পটাশের পাশাপাশি ডিএপি ও ফসফেট সারও প্রয়োজন। সময়মতো অন্যান্য সার সরবরাহ না হওয়ায় কৃষকরা ভোগান্তিতে পড়ছেন। প্রতি মাসের ১ থেকে ১০ তারিখের মধ্যে সকল বিএডিসি ও‌ বিসিআইসি ডিলারদের বরাদ্দকৃত  সার উত্তোলনের  জন্য জোর দাবি জানান। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।  সরবরাহরাহ নিশ্চিত করা হলে কৃষকদের দুর্ভোগ কমবে বলে আশা করেন।
 
তিনি আরও বলেন বিসিআইসি ডিলারদের চলতি মে মাসে ইউরিয়া ৭৬০ বস্তা, ডিএপি ৪৯৮ বস্তা ও ফসফেট ৬১৪ বস্তা বরাদ্দ পাওয়া গেছে
 
অদ্যতারিখ পর্যন্ত কোন বিসিআইসি  ডিলার সার উত্তোলন করেন নাই এ কারণে মেহেরপুর জেলায় কৃষকদের সারের সমস্যা দেখা দিয়েছে 
 
 বিএডিসি ডিলারদের মধ্যে শুধু পটাশ সার বরাদ্দ দেওয়া হয়েছে   এবং তারা সার উত্তোলন করছে 
 
সদর উপজেলা কৃষি অফিস জানান ১৩.৫.২০২৬ তারিখে দুইজন বিসিআইসি ডিলার  সার উত্তোলন করেছেন। আমরা চাই, সকল ডিলার যেন সঠিক সময়ে সার উত্তোলন করে কৃষকদের কাছে পৌঁছে দেন।”
 
সভায় জানানো হয়, মে মাসে বরাদ্দকৃত পটাশ সার হিসেবে মেহেরপুর সদর উপজেলার প্রতিটি ডিলার ১২৬ বস্তা, গাংনী উপজেলার ডিলাররা ৭৬ বস্তা এবং মুজিবনগর উপজেলার ডিলাররা ৭৭ বস্তা সার বিএডিসি ডিলারগণ বরাদ্দ পেয়েছেন 
 
এসময় কৃষি অফিস সূত্রে জানানো হয়, বরাদ্দকৃত সার দ্রুত উত্তোলন ও বিতরণ না হলে ভরা মৌসুমে কৃষকরা ক্ষতির মুখে পড়তে পারেন।
 
সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার বাবুল সূত্রধর কৃষকদের স্বার্থ রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এছাড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান সার সরবরাহ ও কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

এমএসএম / এমএসএম

তারাগঞ্জে বিভিন্ন কর্মসূচিতে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা

বিতর্কিত এসআই নেয়ামতের বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ

গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর

রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার

কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই

শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম

অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার

শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল

পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন

নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ

উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন

মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন

চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন