ধামরাইয়ে বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ
ঢাকার ধামরাইয়ে পল্লী মঙ্গল কর্মসূচী (পিএমকে) এর অর্থায়নে শিমুলিয়া শাখায় বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, চক্ষু সেবা, ওষুধ ও পাওয়ারের চশমা বিতরণ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩মে) পিএমকে কমিউনিটি হেলথের আয়োজনে এবং পিএমকে হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সহযোগিতায় দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এর আগে গত সোমবার ধামরাইয়ের কালামপুর শাখায় প্রায় ৪শতাধিক রোগীকে এ স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এতে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের চিকিৎসাসেবা প্রদান করেন। ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় পরামর্শ, বিনামূল্যে ওষুধ ও দৃষ্টিশক্তি পরীক্ষা শেষে পাওয়ারের চশমা প্রদান করা হয়। এসময় পিএমকে হসপিটালের প্রধান উপদেষ্টা ও হেড অব হেলথ ডাঃ কাজী সুদীপ্তা কবির,পল্লী মঙ্গল কর্মসূচীর সংস্থার প্রধান কামরুন্নাহার, জোনাল হিসাব রক্ষক মো. আবু সাঈদ,শিমুলিয়া শাখা ব্যবস্থাপক আসাদুল ইসলাম,এরিয়া ব্যবস্থাপক সলিমুল্লাহ আশরাফী উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied