মেহেরপুরে ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত
ডিজিটাল যুগে মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্রকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মেহেরপুরে অনুষ্ঠিত হয়েছে “ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি” শীর্ষক একটি হাফ-ডে অরিয়েন্টেশন।
আজ সকাল ১১ টার দিকে জেলা শহরের শর্মা ফুড প্লাজায় এ কর্মসূচির আয়োজন করে বাদাবন সংঘ।
অরিয়েন্টেশনে বক্তারা বলেন, বর্তমান সময়ে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া ও বিভ্রান্তিকর তথ্যের বিস্তার, অনলাইন হয়রানি এবং সাইবার নিরাপত্তাজনিত ঝুঁকি মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, ডিজিটাল প্ল্যাটফর্ম মানুষের মতপ্রকাশের সুযোগ বাড়ালেও এর নিরাপদ, দায়িত্বশীল ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা সমানভাবে গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মানবাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা, ভুয়া তথ্য শনাক্তকরণ, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের নিরাপদ ব্যবহার, ডিজিটাল নিরাপত্তা, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল রাইটস এবং প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক অনলাইন সহিংসতা প্রতিরোধ বিষয়ে ধারণা দেওয়া হয়।
মেহেরপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৩০ জন অংশগ্রহণকারী এ অরিয়েন্টেশনে অংশ নেন। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তানজীমুল ইসলাম ও আলফিউ বালা। এছাড়াও উপস্থিত ছিলেন স্বাধীনতা প্রকল্পের খুলনা বিভাগের ফোকাল পারসন বুশরা আফরোজ।
উল্লেখ্য, এ কার্যক্রমটি স্বাধীনতা প্রকল্প-এর অংশ হিসেবে আয়োজন করা হয়। প্রকল্পটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন-এর বাস্তবায়নে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ
আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী
মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫
ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক
রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা
পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা
মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন
ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২
শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার
পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা
হাটহাজারীতে সাংবাদিককে হুমকি ও কাজে বাধা দেওয়ার অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার
Link Copied