ঢাকা বুধবার, ১৩ মে, ২০২৬

শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৩-৫-২০২৬ বিকাল ৫:৪০

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের জন্য গৃহ নির্মাণ সহায়তা হিসেবে ৪০টি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে।

বুধবার (১৩ মে) সকাল ১১টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে ঢেউটিন বিতরণ করেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এমপি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. আনছার উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফারুক আহমদ, মো. নুর আলী, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রশীদ আমিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দীন, প্রথম যুগ্ম আহ্বায়ক রওশন খান সাগর, যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম নাঈমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী আতিউর রহমান, সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, পাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুজেল আহমদ, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিনুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, এর আগে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন উপজেলা সমাজসেবা অধিদফতর কর্তৃক বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচির অধীনে ২০২৫-২০২৬ অর্থবছরের বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী ও অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতার ৬০৩ জন উপকারভোগীর মাঝে ভাতা বহি বিতরণ করা হয়।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে আগুনে পুড়েছে ১১ পরিবারের ২০ বসতঘর

পিরোজপুরে নানা বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

কালিয়ায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম

উল্লাপাড়ায় চলতি মৌসুমে ধান-চাল সংগ্রহের উদ্বোধন

শান্তিগঞ্জে অসহায় পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন এমপি কয়ছর আহমদ

এনডাব্লিইউতে বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন হলো ২ দিনব্যাপী বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬

পৃথিবীতে এমন কোন ম্যাজিক নাই যেটা দিয়ে মাদক চলে যাবে-প্রতিমন্ত্রী মীর হেলাল

মেহেরপুরে ডিজিটাল গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা বিষয়ে হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

শিক্ষকের আঘাতে অজ্ঞান স্কুলছাত্র, শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ

খালিয়াজুরীতে নদীর পানিতে গোসল করতে গিয়ে শিশুর মৃত্যু

সবার আগে বাংলাদেশ’ বাস্তবায়নে কুড়িগ্রামে প্রেস ব্রিফিং

নেত্রকোণায় বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

বেদে শিশুদের শিক্ষায় সহায়তা: হোয়াইট বোর্ড ও ত্রিপল দিলেন সাহেব আলী ও শামীম