রাণীনগরের বাজারে উঠতে শুরু করেছে রসালো ফল লিচু ক্রেতাদের উপচে পড়া ভিড়
তরমুজের মৌসুম শেষ হতে না হতেই উত্তর জনপদের রাণীনগরের বাজারে রসালো ফল লিচুর সমাগম শুরু হয়েছে। জ্যৈষ্ঠের আগাম বার্তায় বাজারে আসা এই লিচুর দাম কিছুটা চড়া থাকলেও স্বাদ নিতে কার্পণ্য করছেন না ক্রেতারা।
রাণীনগরের বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, মূলত মাদ্রাজি, মোজাফফর ও বোম্বাই-এই তিন জাতের লিচুই এখন বাজারে প্রধান্য পাচ্ছে। জাতভেদে মাদ্রাজি লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ২৫০ টাকা দরে।মোজাফফর লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ৩০০ টাকা দরে।বোম্বাই লিচু প্রতি ১০০ পিস বিক্রি হচ্ছে ৩৫০ টাকা দরে
উপজেলার আবাদপুকুর হাটের লিচু বিক্রেতা মোঃ মান্নান হোসেন জানান নতুন ফল হিসেবে বাজারে লিচুর চাহিদা ব্যাপক। সরবরাহ তুলনামূলক কম হওয়ায় দাম কিছুটা বেশি,আবার আমাদের এই লিচু রাজশাহী ও দিনাজপুর থেকে আনতে হয এতে গাড়ি ভাড়া বা কেয়ারিং খরচ অনেক বেশি তাই চড়া দাম আপনি ছবি বিক্রি করতে হচ্ছে। কিন্তু ক্রেতারা বেশ আগ্রহ নিয়ে লিচু কিনছেন। তবে বর্তমান পরিস্থিতি দেখে লিচুর দাম কমার কোনো আলামত এখনই দেখা যাচ্ছে না।
বাজারে আসা ক্রেতারা জানান,মৌসুমের প্রথম ফল হিসেবে পরিবারের জন্য শখ করে লিচু কিনছেন তারা। তবে দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকলে আরও ভালো হতো বলে অনেকে মন্তব্য করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন বলেন বাজারে লিচু উঠতে শুরু করেছে যা ইতিবাচক। তবে এই সময়ে অভিভাবকদের প্রতি আমাদের বিশেষ পরামর্শ থাকবে একবারে শিশুদের অতিরিক্ত পরিমাণ লিচু খাওয়ানো থেকে বিরত থাকুন। বিশেষ করে খালি পেটে শিশুদের লিচু খাওয়া স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে, তাই এ বিষয়ে সচেতন থাকা জরুরি।
এমএসএম / এমএসএম
আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !
ধামইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ
এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা
আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই
পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ
আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার
সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ
মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার
দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ
পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট
ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে
চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ