নওগাঁ রাণীনগরে ৪নং পারইল ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে
নওগাঁর রাণীনগর উপজেলার ৪নং পারইল ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। 'স্বচ্ছতা ও জবাবদিহিমূলক বাজেট গড়ি, উন্নয়নের ধারা অব্যাহত রাখি' — এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১০টায় পারইল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ৪নং পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুর রহমান জাহিদ। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা তরিকুল ইসলাম আগামী অর্থবছরের খসড়া বার্ষিক আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন করেন।
উপস্থাপিত বাজেটে মোট বরাদ্দের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭৫ লাখ ২৭ হাজার ৬৪৬ টাকা। এর মধ্যে রাজস্ব খাতে বরাদ্দ রাখা হয়েছে ১৭ লাখ ৭৪ হাজার ১০০ টাকা এবং উন্নয়ন খাতে বরাদ্দ রাখা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৫৩ হাজার ৫৪৬ টাকা।
এসময় জাহিদুর রহমান জাহিদ বলেন,সরকার বাজেট প্রণয়ন করে, কিন্তু এর সুফল ঘরে তুলতে আমাদেরও কিছু দায়িত্ব সঠিকভাবে দেশের উন্নয়ন মানে আমাদেরই উন্নয়ন। তাই সামর্থ্য অনুযায়ী নিয়মিত কর প্রদান করা আমাদের নাগরিক দায়িত্ব। তিনি আরও বলেন, সরকারি সম্পদ যেমন—বিদ্যুৎ, পানি বা রাস্তাঘাট, এগুলো আমাদের সম্পদ। এগুলোর অপচয় রোধ করা মানেই বাজেটের সাশ্রয়। স্থানীয় পর্যায়ে বাজেটের টাকা সঠিক খাতে ব্যয় হচ্ছে কি না, সে বিষয়ে আমাদের সকলের সচেতন থাকা জরুরি।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। বাজেট সভায় উপস্থিত সকলে ইউনিয়নের উন্নয়নমূলক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়
চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ
কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন
চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা
টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ
অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
Link Copied