ঢাকা বৃহষ্পতিবার, ১৪ মে, ২০২৬

শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ


শান্তিগঞ্জ প্রতিনিধি photo শান্তিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৫-২০২৬ দুপুর ১:২৬

সুনামগঞ্জ -৩:আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ এমপি বলেছেন, সরকারি হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও বিত্তবানদের সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা গ্রহণে এগিয়ে আসতে হবে।

বুধবার (১৩ মে) দুপুরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নতুন এক্স-রে সেবা কার্যক্রমের উদ্বোধন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন রোগের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ রয়েছে। কিন্তু অনেকেই সে বিষয়ে অবগত নন। আমরা যদি প্রাইভেট হাসপাতালের পরিবর্তে সরকারি হাসপাতালে এসে চিকিৎসাসেবা গ্রহণ করি, তাহলে সাধারণ মানুষও সরকারি হাসপাতালের প্রতি আরও আস্থা পাবে।”

তিনি আরও বলেন, “সরকারি হাসপাতালের সঙ্গে আমরা সম্পৃক্ত থাকলে এখানকার সেবার মান বাড়বে। কোনো সমস্যা বা ঘাটতি থাকলে তা দ্রুত আমাদের নজরে আসবে এবং সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব হবে।”
এমপি কয়ছর আহমদ বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মানোন্নয়নে তিনি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। হাসপাতালের বাজেট ও জনবল সংকট নিরসনের পাশাপাশি ডেন্টাল চিকিৎসাসেবা চালুর জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এছাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চল, বিশেষ করে শিমুলবাঁকসহ অন্তত দুই থেকে তিনটি স্থানে সাব-সেন্টার স্থাপনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এতে দুর্গম এলাকার মানুষ সহজেই চিকিৎসাসেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, “শান্তিগঞ্জ-জগন্নাথপুর এলাকার রাস্তাঘাট, স্বাস্থ্যসেবা কেন্দ্র, স্কুল-কলেজসহ বিভিন্ন সমস্যার সমাধানে আমি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সহযোগিতা চাইবো।”

জেলা সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন-এর সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ, মেডিকেল অফিসার ডা. সৈকত দাস, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন এবং ইউপি চেয়ারম্যান সুফি মিয়া প্রমুখ।

এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যানবৃন্দ, জেলা ও উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

বরগুনায় খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

রাণীনগরের পাখী পল্লীর খালের কালো জলের দুর্গন্ধে অতিষ্ঠ দর্শনার্থীরা

সুস্থ ভাবে বেচে থাকার জন্য বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের প্রতি আহবান- অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা

হালদা নদীর নিবন্ধিত মৎস্যজীবি/জেলে পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

সংস্কৃতির আলো ছড়াতে কাপ্তাই সুরের ধারা পরিবারের মতবিনিময় সভা

মন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ভুল স্বীকার করে কান ধরে ক্ষমা প্রার্থনা

শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ

শান্তিগঞ্জে এক্স-রে সেবার উদ্বোধন করলেন এমপি কয়ছর আহমদ

আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন

নওগাঁ রাণীনগরে ৪নং পারইল ইউনিয়নে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে

শিবচরে উন্মত্ত কুকুরের কামড়ে আহত ১০, ঢামেকে চিকিৎসাধীন ৩ শিশু

মদিনা গ্রুপের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ঢাকার জেলা প্রশাসক মিজ ফরিদা খানম

সাতকানিয়ায়- খুনের পর এবার ঘটছে গণধর্ষণ, আটক ৪জন