ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মন্ত্রীকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ভুল স্বীকার করে কান ধরে ক্ষমা প্রার্থনা


নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি  photo নওগাঁ জেলা পূর্ব প্রতিনিধি
প্রকাশিত: ১৪-৫-২০২৬ দুপুর ১:৪৫
নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী ও রবীন্দ্র মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকার পর তাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করার অভিযোগে বাগমারায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
 
জানা যায়, “বাগমারা ব্লগ” নামের একটি ফেসবুক গ্রুপের সঙ্গে যুক্ত শিমুল গ্রুপের সদস্য মোঃ সজিব (গ্রাম: সূর্যপাড়া, কালীগঞ্জ, বাগমারা, রাজশাহী) মন্ত্রীকে নিয়ে একটি ব্যঙ্গাত্মক ভিডিও পোস্ট প্রকাশ করেন। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
 
পরে স্থানীয় নেতাকর্মীরা মোঃ সজিবকে ডেকে এনে এ ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি নিজের ভুল স্বীকার করে কান ধরে ক্ষমা চান এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়াবেন না বলে অঙ্গীকার করেন। পরে তাকে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়।
 
তবে স্থানীয়দের অভিযোগ, গ্রুপটির মূল হোতা শিমুল এখনো বিষয়টি নিয়ে কোনো অনুতাপ প্রকাশ করেননি। এ কারণে তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
 
ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এমএসএম / এমএসএম

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ