ঢাকা রবিবার, ৯ আগস্ট, ২০২৬

সুস্থ ভাবে বেচে থাকার জন্য বিষমুক্ত নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের প্রতি আহবান- অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা


কাজী ওহিদ, মুকসুদপুর photo কাজী ওহিদ, মুকসুদপুর
প্রকাশিত: ১৪-৫-২০২৬ দুপুর ২:২৭
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফরিদপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার বলেন,
বাংলাদেশে কৃষিতে পর্যাপ্ত উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
কিন্তু নিরাপদ খাদ্য উৎপাদন কম হচ্ছে। কৃষকরা খাদ্য উৎপাদনের ক্ষেত্রে বেশী বেশী বিষ ব্যবহার করছে। এতে এই উৎপাদিত খাদ্য খেয়ে মানুষ অসুস্থ হয়ে মৃত্যুের কবলে ঢলে পড়ছে। আগামী দিনে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলে মেয়েদের
সুস্থ ভাবে বেচে থাকার জন্য  বিষমুক্ত ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য কৃষকদের প্রতি আহবান জানান। প্রোগ্রাম অন এগ্রিকালচারাল আন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ আন্ড রিসিলিয়েন্সনইন বাংলাদেশ ( PARTNER) প্রকল্পের আওতায় বৃহস্পতিবার (১৪ মে) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে পার্টনার কংগ্রেস অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে এবং উপ-সহকারী
উদ্ভিদ ও সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক ডঃ মো: মামুনুর রহমান বলেন,
স্বাধীনতার ৫৪ বছর পার হলেও কৃষকরা তাদের উৎপাদিত ফসলের ন্যায় মূল্য থেকে বঞ্চিত হচ্ছে। কৃষকরা তাদের ন্যায় মূল্য পেলে তাদের মধ্যে ফসল উৎপাদনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হবে।
অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মিজানুর রহমান। অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল-মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছালাম খান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: জাহাঙ্গীর আলম, উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম ও পার্টনার কংগ্রেস স্কুলের শিক্ষার্থী ওহিদুজ্জামান বকুল প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস অফিসার মো: আজিজুর রহমান, মুকসুদপুর উপজেলা বিএনপি" র দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু বিশ্বাস ও সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, , মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম,উপ- সহকারী কৃষি কর্মকর্তাগণ,
উপজেলার বিভিন্ন ইউনিয়নের পার্টনার প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেসের  শিক্ষার্থীরা এবং কৃষক-কৃষাণী ও বিভিন্ন শ্রেণি- পেশার মানুষ। 

এমএসএম / এমএসএম

সবজিতে স্বস্তি, ডিমে অস্বস্তি

আর কোন প্রতিষ্ঠান বাজার-ঘাট নদীগর্ভে বিলীন হতে দেয়া হবে না-পানি সম্পদ প্রতিমন্ত্রী

কুমিল্লার দাউদকান্দিতে মোহনা টিভির অফিসে লুট

বাংলাদেশিকে বিএসএফ ধরে নেওয়ার জেরে ভারতীয় নাগরিককে ধরে আনলেন স্থানীয়রা

শ্যামনগর বিরোধপূর্ণ জায়গায় ঘর বাঁধাকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত ৫

ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় পথচারীসহ নিহত-২

মুঠো ভালোবাসা শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

মাছ ধরতে গিয়ে নোনাখালে ডুবে বৃদ্ধের মৃত্যু

কুড়িগ্রামে রূপালী লইফ ইনসিওরেন্স এর সার্ভিসিং সেল উদ্বোধন

হাটহাজারীতে প্রবীণ শিক্ষক রতন চন্দ্র ব্যানার্জীর শ্রাদ্ধানুষ্ঠান ও অনাথ সেবা

হাটহাজারীর উন্নয়নে ৭ দফা কর্মসূচী বাস্তবায়নের দাবী

নেত্রকোণার বড় বাজারে ভয়াবহ আগ্নিকান্ড প্রায় ৬ কোটি টাকার সম্পদ পুড়ে ছাঁই

অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী