বরগুনায় খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বরগুনা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম মোঃ শহিদুল হকের বিরুদ্ধে অফিসে অনিয়মিত উপস্থিতি, অনুপস্থিতি, ডিলারশিপ সংক্রান্ত অনিয়ম ও আর্থিক লেনদেনে অনিয়মের একাধিক অভিযোগ উঠেছে বলে জানা গেছে।
অভিযোগে বলা হয়, ডিলারি প্রদান ও ডিলারি বহাল রাখার ক্ষেত্রে আর্থিক সুবিধা গ্রহণ, প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে অর্থ গ্রহণ করে ডিলারি না দেওয়া এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তবে এসব অভিযোগ এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
সূত্রমতে, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বরগুনা সদর উপজেলায় পুষ্টি চাল বিতরণ কার্যক্রমে নির্ধারিত নিয়ম অনুযায়ী কেজিপ্রতি দুই টাকা হারে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান থাকলেও ওই অর্থ জমা না দিয়ে আত্মসাৎ করা হয়েছে—এমন অভিযোগও উঠেছে। এ কাজে অফিসের কিছু কর্মচারী জড়িত থাকতে পারেন বলেও অভিযোগকারীদের দাবি।
এছাড়া উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ৩৫ জন ডিলারের মধ্যে ৮ জনের ডিলারি বাতিলের পর বিকল্প ব্যবস্থায় ইউনিয়ন পর্যায়ে ইউপি সদস্যদের মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এ প্রক্রিয়াতেও অনিয়ম ও অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে বলে স্থানীয় সূত্রে জানা যায়।
অন্যদিকে ওএমএস (ওপেন মার্কেট সেল) ডিলারি হারানো এক বিক্রয়কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, তিনি ডিলারি পরিচালনার সময় প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে বাধ্য ছিলেন বলে অভিযোগ করেন। একই ধরনের অভিযোগ টিসিবি কার্যক্রমের এক বিক্রয়কর্মীর পক্ষ থেকেও পাওয়া গেছে।
এ বিষয়ে বরগুনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি আরিফ হোসেন ফসল বলেন, তিনি বিষয়টি নিয়ে পূর্বে তথ্য সংগ্রহ করেছেন এবং আরও অনুসন্ধান চলছে বলে জানান।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে বরগুনা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক একেএম মোঃ শহিদুল হকের অফিসে গেলে জানা যায়, তিনি বর্তমানে ছুটিতে আছেন। তিনি ১৯ মে ২০২৪ তারিখে বরগুনা সদর উপজেলায় যোগদান করেন।
এ বিষয়ে বরগুনা জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির বলেন, “যেখানেই অনিয়মের অভিযোগ পাওয়া যাবে, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ