রাজারহাটে রাস্তার বেহাল দশা জনদুর্ভোগে কয়েক হজার মানুষ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফকিরেরহাট কুমোরপাড়া থেকে হাকিমের মোড় পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। মঙ্গলবার ও বুধবার গত দুই দিন ধরে অতি বৃষ্টি ও ভাড়ী বর্ষণে রাস্তাটি ধ্বসে গিয়ে ৪ টি গ্রামের প্রায় ৫ হাজার মানুষের যাতায়াত ব্যাবস্থা বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ না হওয়ায় রাস্তাটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এছাড়াও ৪ ইঞ্চি পাইপ তুলে কেটে উন্মুক্ত রাখায় চলাচল আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা হারুনুর রশিদ বলেন,এই পথ দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ও কয়েক শত ছোট যানবাহন রিকশা, ভ্যান,অটো চলাচল করে। দ্রুত ব্যাবস্থা গ্রহন না করলে যাতায়াতে অনেক সমস্যা হবে।
কৃষক রহেদুল ইসলাম বলেন,এখন ধানের মৌসুম রাস্তার এই অবস্থার কারণে ধান কেটে পাড়াপাড় হওয়া যাচ্ছেনা। আমরা চরম দুর্ভোগে আছি।
স্থানীয়দের অভিযোগ, সড়কটির এমন নাজুক অবস্থার কারণে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে। বিশেষ করে স্কুল,কলেজের শিক্ষার্থী, বৃদ্ধ ও সাধারণ পথচারীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছেন।
এলাকাবাসী দ্রুত রাস্তাটি সংস্কার এবং উন্মুক্ত পাইপ অপসারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে উমরমজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল বলেন, সম্প্রতি রাস্তাটিতে একটি কালভার্ট এর প্রস্তাবনা পাস করা হয়েছে, দ্রুত কাজ সম্পন্ন হলে জনভোগান্তি নিরসন হবে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ