ঢাকা সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

হাতিয়ায় এনসিপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সমন্বয় সভায় উপজেলা চেয়ারম্যান ও মেয়র প্রার্থীর পরিচিতি


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ১৪-৫-২০২৬ দুপুর ৪:৬

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের এক সমন্বয় সভা বুধবার (১৩ মে) বিকেলে স্থানীয় দ্বীপ উন্নয়ন সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। হাতিয়া উপজেলা এনসিপির আহ্বায়ক শামছূত তিব্রিজ এর‌ সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতা আব্দুল হান্নান মাসুদ এমপি। উক্ত সভায় দলীয় কর্মকাণ্ড ও সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে এনসিপির কেন্দ্রীয় কমিটির মনোনীত হাতিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও হাতিয়া উপজেলা যুবশক্তির আহ্বায়ক মোঃ ইউছুফ রেজা কে এবং হাতিয়া পৌরসভার মেয়র প্রার্থী ও পৌরসভার এনসিপির আহ্বায়ক প্রফেসর মহিবুর রহমান কে দলীয় প্রার্থী হিসেবে নেতাকর্মীদের কাছে পরিচয় করিয়ে দেন উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি আব্দুল হান্নান মাসুদ এমপি। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলাউদ্দিন পৌর সদস্য সচিব, সাইফুল ইসলাম রাকিব সদস্য সচিব উপজেলা যুবশক্তি, নেয়ামত উল্লাহ নিরব আহ্বায়ক হাতিয়া উপজেলা ছাত্র শক্তি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের এনসিপির  আহবায়ক ও সদস্য সচি, যুবশক্তি ছাত্রশক্তির নেতৃবৃন্দ।এসময়  প্রধান অতিথি এমপি হানান মাসুদ বলেন  , আপনারা যেভাবে আমাকে ভোটে মাধ্যমে  সংসদে পাঠিয়েছেন, হাতিয়ার উন্নয়নের জন্য। ঠিক একইভাবে  হাতিয়ার উন্নয়নের জন্য এনসিপির হাতকে শক্তিশালী করতে হলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র পদে এনসিপির মনোনীত প্রার্থীকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করতে হবে।

এমএসএম / এমএসএম

পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুই প্রতিষ্ঠানে বেতন ভাতা নেওয়া সহ একাধিক অনিয়মের অভিযোগ

ভাণ্ডারিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি ও নারী শিক্ষককে কটূক্তির অভিযোগ: ৩ সদস্যের তদন্ত কমিটি

মান্দায় এডিপির অর্থ হরিলুট, নামমাত্র প্রশিক্ষণে লাখ টাকা গায়েব

বড়লেখায় বিষপানে নারী চা শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে চিকিৎসাসেবার মান বাড়ানোর তাগিদ দিলেন প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন

মিরসরাইয়ে নাহার এগ্রোতে ডেঙ্গু প্রতিরোধে কর্মকর্তাদের স্বাস্থ্য শিক্ষা কর্মশালা আয়োজন

প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক নিলেন নোয়াখালীর আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন

বাঁশখালীতে বিদ্যুৎ মিটারে ভুতুড়ে বিল,নতুন মিটারে দূর্নীতি ও হয়রানির অভিযোগ

এমপি দীপেন দেওয়ান এর সাথে কাপ্তাই সুরের ধারার শিল্পীদের সৌজন্যে সাক্ষাৎ

গলাচিপায় ট্রান্সফরমার চুড়ির হিরিক

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে গোপালগঞ্জে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন, হেফাজতের বিরুদ্ধে অপপ্রচার ও হুমকির অভিযোগ

তারাগঞ্জে ভেজাল আইসক্রিম কারখানায় জরিমানা