বকশীগঞ্জে শনিবার উদ্বোধন হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি, প্রাথমিক পর্যায়ে পাচ্ছেন ১ হাজার ২৯৫ জন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে বহুল আলোচিত ফ্যামিলি কার্ড কর্মসূচি। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রাথমিক পর্যায়ে বগারচর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাতভিটা ও টালিয়াপাড়া এলাকার ১ হাজার ২৯৫ জন উপকারভোগীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ১১টায় বকশীগঞ্জ উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোছাঃ কণিকা খাতুন।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত, নিম্ন আয়ের ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে নির্বাচিত পরিবারগুলো বিভিন্ন ধরনের সামাজিক সহায়তা ও সরকারি সুবিধা পাবে।
আগামী শনিবার সারমারা নাছির উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কার্যক্রমের উদ্বোধন করবেন বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
প্রেস ব্রিফিংয়ে বকশীগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, ফ্যামিলি কার্ড কর্মসূচির মাধ্যমে এলাকার দরিদ্র ও অসহায় পরিবারগুলো উপকৃত হবে এবং তাদের জীবনমান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
এমএসএম / এমএসএম
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
শিক্ষকের বিদায়ে অশ্রুসিক্ত ডাঙ্গীরহাট স্কুল অ্যান্ড কলেজ
ধামরাইয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি ৩ লাখ টাকা
জুলাই গণঅভ্যুত্থানে হামলার অভিযোগে পটিয়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার
জয়পুরহাটে বিআরটএ'র উদ্যোগে নিরাপদ সড়ক বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম
নেত্রকোণার কেন্দুয়ায় প্রতিপক্ষের হামলায় প্রবাসী নিহত, স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ময়মনসিংহে বিশ্ব মান দিবস পালিত
তুরাগে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ও বিয়ার-গাঁজাসহ ২ নারীসহ গ্রেপ্তার ৪
বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা দিয়ে এক ব্যক্তিকে কারাভোগ করানোর অভিযোগে নারীর কারাদণ্ড
পটুয়াখালীর রাঙ্গাবালিতে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা অনুষ্ঠিত
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেইঃ নির্বাচন কমিশনার সানাউল্লাহ
হাটহাজারী পৌরসভার ৭নং ওয়ার্ডের আর্দশ গ্রামে মন্দীরের সড়কটি যেন দেখার কেউ নাই
নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ
Link Copied