ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

টুঙ্গিপাড়ায় ৪৬ লাখ টাকার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন


বিএম শামিম, টুঙ্গিপাড়া photo বিএম শামিম, টুঙ্গিপাড়া
প্রকাশিত: ১৪-৫-২০২৬ দুপুর ৪:১২
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পার ঝনঝনিয়া থেকে পাকুড়তিয়া বার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) দুপুর ১টা ৩০ মিনিটে আনুষ্ঠানিকভাবে প্রকল্পটির উদ্বোধন করেন এস এম জিলানী।
 
মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় খাল খনন ও পুনঃখনন কার্যক্রমটি বাস্তবায়ন করা হচ্ছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, ১ হাজার ৮০০ মিটার দীর্ঘ এ খাল পুনঃখনন প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৪৬ লাখ টাকা। প্রকল্পটি শ্রমিকের মাধ্যমে বাস্তবায়ন করা হবে। খাল খনন কার্যক্রমের সিবিসির সভাপতির দায়িত্ব পালন করছেন ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম শেখ।
 
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস এম জিলানী বলেন, এলাকার উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি উৎপাদন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এ প্রকল্প।
 
পরে তিনি নিজ হাতে খাল কেটে কাজের উদ্বোধন ঘোষণা করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী, ভারপ্রাপ্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচ এম আনসার, যুবদলের সাধারণ সম্পাদক আমিনুর শেখ, ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল খান, ডুমুরিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম শেখ, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
 
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট ও নাব্যতা সংকটে থাকায় এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল। খাল পুনঃখনন সম্পন্ন হলে কৃষিজমিতে পানি নিষ্কাশন সহজ হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত