ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৪-৫-২০২৬ দুপুর ৪:৫২

দেশের কৃষি খাতের উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্য নিয়ে ‘ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ’-এর উদ্যোগে ‘টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণ’ শীর্ষক এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১১ টায় স্থানীয় স্বপ্ন ছায়া কমিউনিটি সেন্টার এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ব্র্যাক জেলা সমন্বয়ক আরিফুল ইসলাম এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন  ব্র্যাকের হেড অব সেলস এম এ মনসুর লিয়ন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য দেন আঞ্চলিক ব্যবস্থাপক মানিক রাহা ও রিজোনাল সেলস ফেরদৌস আলম।  

কর্মশালায় বক্তারা প্রান্তিক কৃষকদের কাছে উন্নত মানের বীজ পৌঁছানো এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই ব্যবসায়িক মডেল গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে ব্র্যাক সিডের পক্ষ থেকে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে ফলন বৃদ্ধি এবং কৃষকদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতেই এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মশালায় আধুনিক স্প্রেয়ার মেশিন, উন্নত জাতের সবজি ও ফসলের বীজের প্রদর্শনী করা হয় এবং এগুলো ব্যবহারের সঠিক পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন,দেশে নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য উৎপাদনে উত্তম কৃষি পদ্ধতির বিকল্প নেই। এজন্য টেকসই কৃষি ব্যবসা সম্প্রসারণে ব্যবসায়ীদের সচেতন হতে হবে।  উদ্যোগের ফলে স্থানীয় পর্যায়ে কৃষিয় একটি ইতিবাচক পরিবর্তন আসবে এবং কৃষকরা আরও বেশি লাভবান হবেন।

কর্মশালায় কিভাবে নিরাপদ ও মানসম্পন্ন খাদ্য উৎপাদনে কৃষকদের দোরগোড়ায় উন্নত মানের সার ও বীজসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করা যায় সে বিষয়ে তিন শতাধিক ডিলার ও কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার