ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক পরিচালকের বিরুদ্ধে শতকোটি টাকা পাচারের অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৪-৫-২০২৬ দুপুর ৪:৫৪
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক দীর্ঘদিন এস আলম গ্রুপের মালিকানায় থাকলেও নিয়ন্ত্রণে ছিলো কেডিএস গ্রুপ। সেই সুবাদে কয়েকশ কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ওঠেছে সাবেক দুই পরিচালকের বিরুদ্ধে। 
জানা গেছে, বিগত আওয়ামীলীগ সরকারের আমলে সরকারের উর্ধ্বতন মহলের সাথে সুসম্পর্ক রেখে কেডিএস গ্রুপের এমডি ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান সেলিম রহমান ও তার ভগ্নিপতি ব্যাংকের সাবেক ভাইস চেয়ারম্যান এস এম শামীম ইকবাল ওই ব্যাংকের গুলশান শাখা থেকে ঋণের নামে কয়েকশো কোটি টাকা বের করে বিদেশে পাচার করেছেন। এস এম শামীম ইকবাল ও তার স্ত্রী হাসিনা ইকবাল কেডিএস গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালক। তার শ্বশুর কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ক্যাপিটাল সার্ভিসেস লি. এর চেয়ারম্যান খলিলুর রহমান অতীতে ন্যাশনাল ব্যাংকে পরিচালক থাকাকালীন অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে তদন্তাধীন অন্তত পাঁচটি মামলার আসামী। 
সম্প্রতি খলিলুর রহমানও দুদকের মামলায় গ্রেফতার হয়ে জামিনে মুক্তি লাভ করেন। খলিলুর রহমানের অপর জামাতা লিজেন্ড হোল্ডিং লিমিটেডের চেয়ারম্যান এস এস আবদুল হাই তাদের মালিকানাধীন ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক ও সাউথইস্ট ব্যাংক থেকে ৩৫০ কোটি টাকা আত্মসাৎ করেছেন। তিনিও আল-আরাফাহ্ ব্যাংকের সাবেক পরিচালক ছিলেন। কেডিএস পরিবারের এই লুটেরা সিন্ডিকেট আল-আরাফাহ্ ও ন্যাশনাল ব্যাংকসহ বিভিন্ন ব্যাংক লুটপাট করলেও মিডিয়ার আলোচনার বাইরে রয়ে গেছেন। এইচএসবিসি ব্যাংকের মাধ্যমে বিদেশে মানিলন্ডারিংয়ের অভিযোগে ২০২৫ সালের ১৪ আগস্ট ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ এস এম শামীম ইকবাল ও তার স্ত্রী হাসিনা ইকবালের দেশত্যাগে নিশেধাজ্ঞা জারি করেন। ব্যাংক থেকে তুলে নেওয়া অর্থ দিয়ে তিনি কানাডার অন্টারিও শহরের নর্থ ইয়র্ক এলাকার ৫৭নং ফাইফশায়ার রোডে ১৪০ কোটি টাকা দামের একটি বিলাসবহুল বাড়ি ক্রয় করেছেন। কানাডার এই বাড়িটির একটি ছবি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কানাডার বিভিন্ন শহরে তার আরো অভিজাত বাড়ি ও ব্যবসা-বাণিজ্য রয়েছে বলে জানা গেছে। তিনি ২০১৭ সালে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক থেকে ঋণ গ্রহণের মাধ্যমে টাকা বের করা শুরু করেন। 
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাংক কর্মকর্তা জানান, ২০১৭ সালের শেষের দিকে বনানী শাখায় এফ এম এগ্রো ফুডস লিঃ এর নামে তিনি একটি চলতি হিসাব খুলেন। পরবর্তীতে ব্যাংকের গুলশান শাখাকে নিরাপদ বিবেচনায় এবং সেলিম রহমানের পরামর্শে এস এম শামীম ইকবাল ২০১৮ সালে হিসাবটি গুলশান শাখায় স্থানান্তর করা হয় (হিসাব নং ০৫৪১০২০০০৬৭৯৬)। ওই শাখায় জেকটা লিমিটেডের নামে ১৪.১২.২০২২ তারিখে আরেকটি চলতি হিসাব (নং ০৫৪১০২০০০০০৫১) খোলেন। ওই শাখা থেকে প্রথম ধাপে এফ এম এগ্রো ফুডস লিঃ এর অনুকূলে ৩৫ কোটি টাকার ঋণসীমা গ্রহণের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়া শুরু করেন। এস এম শামীম ইকবাল প্রতিষ্ঠানের অফিসিয়াল সিইও হিসাবে নিজেকে পরিচয় দিলেও প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছে জেকটা লিমিটেড। এই জেকটা লিমিটেড এফ এম এগ্রো ফুড লিমিটেড এর ৮৯% শেয়ারের মালিক। জেকটা লিমিটেড এর শেয়ারহোল্ডার হিসাবে এসএম শামীম ইকবালের ৫১.৯৪%, ছেলে এসএমএস জাইফ ইকবাল ৩৩.৫৮% এবং শামীম ইকবালের বোন মিসেস শামশাদ বেগম রহমান ১০% শেয়ারের মালিক। অর্থাৎ এফএম এগ্রো লিমিটেডের নেপথ্য মালিক এসএম শামীম ইকবাল। কেডিএস গ্রুপের এমডি সেলিম রহমান তার নিজস্ব প্রভাব খাটিয়ে শামীম ইকবালের সহযোগিতায় এফ এম এগ্রো লিমিটেড এর মাধ্যমে বিপুল অংকের টাকা ব্যাংক থেকে সরিয়ে নেন। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত উক্ত বিনিয়োগ প্রতিবছর নবায়ন ও বিনিয়োগ সীমা বৃদ্ধি করা হয় এবং উক্ত মেয়াদের অধিকাংশ সময়েই সেলিম রহমান ব্যাংকের চেয়ারম্যান অথবা ইসি চেয়ারম্যান হিসাবে দায়িত্বে থেকে ব্যাংক থেকে টাকা বের করে নেয়ার প্রত্যক্ষ ভূমিকা রেখেছিলেন। ২০২৪ সালে সেলিম রহমান ইসি চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালে এফ এম এগ্রো লিমিটেড এর সাথে শামীম ইকবালের মালিকানাধীন জেকটা লিমিটেডকে সহযোগী প্রতিষ্ঠান হিসাবে যুক্ত করে আরো ৩০ কোটি টাকার অধিক বিনিয়োগ মঞ্জুরী প্রদানের মাধ্যমে বের করে দেয়ায় ভূমিকা রাখেন। প্রতিষ্ঠান দুটির অনুকূলে প্রদত্ত ঋণের একটি টাকাও ব্যাংকে ফেরত আসেনি বরং প্রদত্ত ২০ কোটি টাকার ব্যাংক গ্যারান্টি ব্যাংক ফোর্সড লোন সৃষ্টির মাধ্যমে পরিশোধে বাধ্য হয়। এই সময়টিতেও সেলিম রহমান ইসি চেয়ারম্যান ছিলেন। ব্যাংকের হিসাব বিবরণী পর্যালোচনা করে দেখা যায়, ২০২৪ সালে গুলশান শাখা থেকে বাই-মুয়াজ্জাল (জেন) বিনিয়োগ প্রডাক্ট থেকে গৃহীত ৭ কোটি টাকা ঋণের স্থিতি বর্তমানে দাড়িয়েছে ৮.৭০ কোটি টাকায়। এইচপিএসএম শিল্প, মেশিনারি, মুরাবাহা টিআরসহ বিভিন্ন প্রডাক্ট থেকে গৃহীত ঋণের পরিমাণ ১৩৫.৫০ কোটি টাকা মুনাফাসহ বর্তমান স্থিতি ১৬৪.৭৫ কোটি টাকা। শুধু মুরাবাহা টিআর খাতে ১৩৪টি ডিলের মাধ্যমে গৃহীত ঋণের পরিমাণ ৭৭.৩৮ কোটি টাকা যার মুনাফাসহ বর্তমান স্থিতি ৯৬.৮৮ কোটি টাকা। কোন টাকা পরিশোধ না করায় এই ৯৬.৮৮ কোটি টাকার পুরোটাই খেলাপী হিসেবে রেকর্ডভুক্ত হয়ে গেছে। জেকটা লিমিটেডের অনুকূলে গৃহীত ৪১.৪৮ কোটি টাকার মুনাফাসহ বর্তমান পাওনা ৫০.৯৮ কোটি টাকার বেশিরভাগ ডিলই খেলাপী হয়ে গেছে। কথিত আছে, সেলিম রহমানের পরামর্শে উভয় হিসাব থেকে গৃহীত ঋণের সব টাকা তার ভগ্নীপতি এস এম শামীম ইকবালকে ব্যবহার করে হুন্ডির মাধ্যমে কানাডায় পাচার করেন। এই পাচারের টাকা দিয়েই শামীম ইকবাল কানাডায় একাধিক বিলাসবহুল প্রাসাদ তৈরি ও ক্রয় করেছেন। কানাডাসহ বিভিন্ন দেশে কেডিএস গ্রুপের পক্ষে নতুন নতুন ব্যবসা-বাণিজ্য সৃষ্টির মাধ্যমে মানিলন্ডারিং করেছেন।  
গত ৫ মে দূর্নীতি দমন কমিশন(দুদক) চেয়ারম্যানের কাছে  আল- আরাফাহ ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারের পক্ষে আকবর হোসেন নামের একজনের লিখিত অভিযোগে এসব তথ্য ওঠে এসেছে।
এ বিষয়ে বিস্তারিত জানার জন্য  কেডিএস গ্রুপের চট্টগ্রাম অফিসে গিয়ে বক্তব্য জানতে চাইলে কেউ মুখ খুলতে রাজি হয়নি।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে আনুষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাই ক্ষুদ্র ঋণপ্রাপ্তি সহজ করতে নীতিমালা জারি করা হয়েছে। যারা বিভিন্ন ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাবসায় বিনিয়োগ করার কথা ছিল তারা ব্যবসায় বিনিয়োগ না করে বিদেশে পাচার করেছে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার জন্য বাংলাদেশ ব্যাংক সরকারে নির্দেশনায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে এরমধ্যে পাচারকৃত কিছু ব্যবসায়ীদের তালিকাও করা হয়েছে এরমধ্যে কিছু কিছু বাস্তবায়ন করা হয়েছে, পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনতে সেখানকার সরকারের সাথে আমাদের  সরকারের পক্ষ থেকে যোগাযোগ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর