ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

আধুনিক নগরসেবায় নতুন উদ্যোগ: কুমিল্লা সিটি কর্পোরেশন-গ্রামীণফোন এমওইউ স্বাক্ষর, চালু হটলাইন


ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা photo ইবনুল হাসান রায়হান, কুমিল্লা দক্ষিণ জেলা
প্রকাশিত: ১৪-৫-২০২৬ বিকাল ৫:৩০

আধুনিক কুমিল্লা সিটি কর্পোরেশন গড়ে তোলার লক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন ও গ্রামীণফোন মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং (এমওইউ) এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ মে) সকাল ১১টায় কুমিল্লা সিটি কর্পোরেশন সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু এবং গ্রামীণফোনের হেড অব বিজনেস সেলস ড. আসিফ নাঈমুর রশিদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ডিজিটাল নাগরিকসেবা, প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনা, আধুনিক ট্রাফিক ব্যবস্থা, জননিরাপত্তা ও ফ্রি ওয়াইফাই জোনসহ বিভিন্ন আধুনিক সেবা চালুর বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া নাগরিক সেবা আরও সহজ ও দ্রুত করতে ০১৩২৯৬৬৩৩৬৬ নম্বরে একটি হটলাইন সেবা চালু করা হয়েছে। এর মাধ্যমে নগরবাসী বিভিন্ন নাগরিক সেবা, অভিযোগ ও জরুরি তথ্য দ্রুত জানাতে পারবেন।

প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর আধুনিক নগর ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আরও বলেন, নাগরিকদের সেবাকে সহজ, দ্রুত ও আধুনিক করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

অনুষ্ঠান শেষে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আনুষ্ঠানিকভাবে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়।

এমএসএম / এমএসএম

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক

পদ্মার কলতানে মেতে উঠল ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীণ মেলা

পরিবারের লোকজন কাজে ব্যস্ত, পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

ফারুয়ার ডেবাছড়ায় বেইলি ব্রিজ নির্মাণ করতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নিতে হবে --- ইউএনও অভি দাশ

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান