টিসিবি লাইসেন্স বাঁচানোর নামে প্রতারণা, নওয়াপাড়া থেকে প্রতারক আটক
যশোরের অভয়নগরে টিসিবির ডিলারশিপ বাতিলের ভয় দেখিয়ে টাকা আদায়ের চেষ্টার অভিযোগে অহিদুজ্জামান নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত অহিদুজ্জামান মনিরামপুর উপজেলার আটঘরা গ্রামের হযরত আলীর ছেলে।উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, অহিদুজ্জামান নিজেকে প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচয় দিয়ে কয়েকদিন ধরে দুই টিসিবি ডিলারের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে আসছিলেন। তিনি ডিলারশিপ বাতিল ঠেকানোর আশ্বাস দিয়ে মোট আড়াই লাখ টাকা দাবি করেন বলে অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার (১৪মে) সকালে নওয়াপাড়ার নূরবাগ এলাকার ‘ভাই ভাই ট্রেডিং’ অফিসে টাকা নিতে আসেন তিনি। এ সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা পাওয়ায় অহিদুজ্জামানকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। ভুক্তভোগী টিসিবি ডিলার হুমায়ূন কবির জানান, কয়েকদিন ধরে একটি অজ্ঞাত নম্বর থেকে তাকে ফোন করে ডিলারশিপ বাতিলের ভয় দেখিয়ে টাকা দাবি করা হচ্ছিল। একইভাবে আহসানুল কাদির নামের আরও এক ডিলারের কাছেও অর্থ দাবি করা হয়। বৃহস্পতিবার টাকা নিতে এলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, অভিযোগ তদন্তে প্রমাণ পাওয়ায় অভিযুক্তকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
এমএসএম / এমএসএম
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস