খালিয়াজুরীতে স্লীলতাহানির অভিযোগে থানায় মামলা
১৪ মে ( বৃহস্পতিবার) বিকাল সাড়ে চার ঘটিকায় নেত্রকোণা জেলাধীন খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের সরকার মিয়ার ছেলে আসুক মিয়া(৪৫) কর্তৃক পার্শ্ববর্তী আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে ধর্ষণের চেষ্টায় এক নারীকে স্লীলতাহানির ঘটনায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসির উদ্দীন।
ভূক্তভোগী নারী অত্র উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট গ্রামের নয়ন মিয়ার স্ত্রী সালমা আক্তার (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচহাট গ্রামের সরকার মিয়ার ছেলে আসুক মিয়া পাঁচহাট বাজারের এক কলা ব্যবসায়ী। পাঁচহাট গ্রামের বাসিন্দা ভূক্তভোগী সালমা আক্তার ও তার স্বামী নয়ন মিয়া ঢাকার গার্মেন্টস কর্মী হিসেবে কাজ করেন। সম্প্রতি সময়ে ফসল কাটার জন্য ( মৌসুমী ফসল) নিজ গ্রামে আসে।কিছুদিন যাবত তারা পাঁচহাট বাজারের পাশে আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে একটি ঘরে বসবাস করছে। ১৪ মে (বৃহস্পতিবার) সকাল সাড়ে এগারটার সময় নয়ন হাওড়ে কাজ করতে চলে যায় এবং তার স্ত্রীকে ঘরে রেখে যায়। স্থানীয় দুই মহিলা স্বপ্না ও সাবিহা আশ্রয়ণ প্রকল্পের একটি ফাঁকা ঘরে নিয়ে যায় আর ঐ ঘরে পুর্ব থেকেই অবস্থান করছিল মাসুক মিয়া। ঘরে ঢুকার পরই স্বপ্না ও সাবিহা ঘর থেকে বের হয়ে ঘরের দরজা লাগিয়ে দেয়। আসুক মিয়া ধর্ষণের চেষ্টায় সালমা আক্তারকে আঘাত করে তার পরিহিত কাপড় ছিড়ে ফেলে। তখন ঐ নারীর ডাক চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে সালমাকে উদ্ধার করে। এই ফাঁকে অভিযুক্ত আসুক মিয়া চলে যায়।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ওসি মোঃ নাসিরউদ্দিন জানান, স্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে থানায় মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ