ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

আত্রাইয়ে ট্রাক্টরের মাটি পরিবহনে রাস্তার বেহাল দশা: বোরো ধান নিয়ে বিপাকে কৃষক


ওমর ফারুক, আত্রাই photo ওমর ফারুক, আত্রাই
প্রকাশিত: ১৫-৫-২০২৬ দুপুর ১২:৪৮
নওগাঁর আত্রাইয়ে অবাধে ট্রাক্টর দিয়ে মাটি পরিবহনের কারণে গ্রামীণ রাস্তার বেহাল দশা সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটিতে হাঁটু পর্যন্ত কাদা জমে যাওয়ায় বোরো মৌসুমে উৎপাদিত ধান মাঠ থেকে ঘরে তুলতে চরম হিমশিম খাচ্ছেন স্থানীয় কৃষকরা।
উপজেলার শাহাগোলা ইউনিয়নের কয়সা গ্রামটি ভবানীপুর-শাহাগোলা পাকা সড়কের নিকটবর্তী একটি জনবহুল গ্রাম। গ্রামের মাঝ দিয়ে জনসাধারণের চলাচলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাস্তা রয়েছে। এই রাস্তাটি শুধু কয়সা নয়, বরং তারাটিয়া, বড়ডাঙ্গা, হাতিয়াপাড়া, মির্জাপুর ও মাগুড়াপাড়াসহ বেশ কয়েকটি গ্রামের মানুষের মাঠে যাতায়াতের প্রধান পথ। এই পথ দিয়েই কৃষকদের সকল প্রকার কৃষি পণ্য পরিবহন করতে হয়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটির কিছু অংশ আরসিসি ঢালাই করা থাকলেও প্রায় ৩০০ থেকে ৩৫০ মিটার পথ এখনো কাঁচা বা মেঠো পথ হিসেবে রয়ে গেছে। সম্প্রতি কয়েকদিনের বৃষ্টিতে রাস্তাটি কর্দমাক্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, মাঠের একটি পুকুর খনন করে সেই ট্রাক্টর বোঝাই মাটি প্রতিনিয়ত এই রাস্তা দিয়ে পরিবহন করা হচ্ছে। লাগামহীন ট্রাক্টর চলাচলের ফলেই রাস্তার এই বেহাল দশা।
 
কয়সা গ্রামের ​আব্দুস ছালাম জানান, গ্রামের মানুষের চলাচলের একমাত্র ভরসা এই রাস্তাটি। রাস্তাটি চলাচলের অনুপযোগী হওয়ায় শিক্ষার্থীরা স্কুল-মাদ্রাসায় যেতে পারছে না। ​আসলাম হোসেন আক্ষেপ করে বলেন, বোরো মৌসুমের শুরু থেকেই রাস্তার অবস্থা খারাপ। ধান ঘরে তোলা আমাদের জন্য কষ্টকর হয়ে পড়েছে। রাস্তার কারণে শ্রমিকদের দ্বিগুণ মজুরি দিতে হচ্ছে, আবার উৎপাদিত ধান বাজারে নিতে না পেরে পানির দামে বিক্রি করতে হচ্ছে।
 
ইমাম হোসেন তিনি জানান, রাস্তাটি আগে মোটামুটি চলার মতো ছিল, কিন্তু পুকুর খননের মাটি ট্রাক্টরে পরিবহনের পর থেকেই এটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান এসএম মামুনুর রশিদ বলেন, রাস্তাটির কিছু অংশে ইতিমধ্যে আরসিসি ঢালাই করা হয়েছে। অবশিষ্ট অংশের সংস্কারের জন্য নতুন প্রকল্প দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদিত হলে পুরো রাস্তাটি আরসিসি ঢালাইয়ের মাধ্যমে সংস্কার করা হবে। তখন এলাকাবাসীর এই দুর্ভোগ আর থাকবে না।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে বিবাদমান জমিতে আদালতের বিজ্ঞপ্তি টাঙ্গানো নিয়ে মারধরে আহত-৫

আ.লীগ নেতার বাড়িতে ভূরিভোজ, সেনবাগের ওসি প্রত্যাহার

ধামরাইয়ে বিএনপি'র নেতার বিরোদ্ধে আদালতে চাঁদা দাবির মামলা

বাঁশের লাঠি দিয়ে মাথায় আঘাত, আইফোনের জন্য অপ্রিতমকে হত্যা - পুলিশ সুপার

নেত্রকোণায় ধারের টাকা ফেরত চাওয়ায় নারীকে হত্যার হুমকি প্রধান শিক্ষকের-থানায় অভিযোগ

রাণীনগরে কলেজের বরখাস্তকৃত অধ্যক্ষের ওপর হামলা,মোটরসাইকেলে অগ্নিসংযোগ

‘মব’ সৃষ্টি করে কেশবপুর প্রেসক্লাব দখল ও সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ

কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে নেমে পর্যটক নিখোঁজ

বাউফলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো বাউফল উপজেলা ছাত্রদল

সাটুরিয়ায় আওয়ামীলীগ, যুবলীগ ও সেচ্ছাসেবক লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

শান্তিগঞ্জেে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

আত্রাইয়ে যুবদলের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

লোহাগড়ায় মাদক সেবনের সরঞ্জামসহ তিন যুবক আটক