ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাগেরহাট পৌর শহরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই নিহত


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৫-৫-২০২৬ দুপুর ১২:৫৫

বাগেরহাট পৌরশহরের বাসাবাটি বাইনে বাড়ী এলাকায় পারিবারিক বিরোধে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে ফুফাতো ভাই আম্মার শেখ (১৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনার পর পুলিশ রক্তমাখা ছুরিসহ  মামাতো ভাই আলী আব্দুল্লাহ (২৩) কে গ্রেফতার করেছে।  বাগেরহাট শহরের বাসাবাটি বানেবাড়ি এলাকায় নানা হাতেম আলীর বাড়িতে এই খুনের ঘটনা ঘটে। পুলিশ নিহতের মামাতো ভাই আলী আব্দুল্লাহকে (২৩) আটক করেছে। শুক্রবার দুপুরে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের হাতে আটক আলী আব্দুল্লাহ বাগেরহাট শহরের সাহাপাড়া এলাকার তারেক হাওলাদারের ছেলে। নিহত আম্মার পিরোজপুরের কদমতলা এলাকার এইচ এম তাসলিম মাহমুদের ছেলে। নিহত আম্মার ও তার মা মাহফুজা খাতুন বাগেরহাট শহরের বাসাবাটি বানেবাড়ি এলাকায় নানা হাতেম আলীর বাড়িতে বসবাস করে আসছিল। বাগেরহাট সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম পরিবারের বরাত দিয়ে বলেন, বৃহষ্পতিবার সন্ধ্যায় নিহত আম্মারের মামাতো ভাই আলী আব্দুল্লাহ তাদের বাড়িতে বেড়াতে আসে। রাতে খাওয়া দাওয়ার পর তুচ্ছ ঘটনা নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আব্দুল্লাহ ক্ষুব্দ হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে আম্মারকে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে তাকে পরিবারের লোকজন উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার শরীরের বুকে পিঠসহ বিভিন্ন স্থানে ছুরির আঘাতে চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্য হয়েছে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে এবং অভিযোগ ওঠা আলী আব্দুল্লাহকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। কেন কি কারনে ফুফাতো ভাইকে মামতো ভাই ছুরি মেরে হত্যা করল তা তদন্ত করে দেখা হচ্ছে। শুক্রবার দুপুরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতাল মর্গে ময়না তদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করে। #                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                         

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত