দুই ওপেনারের পর ফিরলেন মুমিনুলও, বিপর্যয়ে বাংলাদেশ
মাহমুদুল হাসান জয় মিরপুর টেস্টের কোনো ইনিংসেই দুই অঙ্কের ঘরও ছুঁতে পারেননি। সবমিলিয়ে করেন স্রেফ ১৩ রান। পাকিস্তানের বিপক্ষে সিলেটে আজ (শনিবার) থেকে শুরু হওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও ফিরলেন ডাক নিয়ে। দিনের দ্বিতীয় বলেই জয় ক্যাচ দিয়েছেন স্লিপে। আরেকপ্রান্তে টেস্ট অভিষেক হওয়া তানজিদ হাসান তামিম দ্রুতগতিতে রান তুলছিলেন। কিন্তু টাইমিংয়ে গড়বড় হয়ে ক্যাচ তুলে দিয়ে আত্মাহুতি দিয়েছেন তিনিও (২৬)।
বেশ সাবলীল ছিলেন মিরপুর টেস্টের দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা অভিজ্ঞ বাংলাদেশি তারকা মুমিনুল হক। কিন্তু হালকা ভেতরে ঢোকা বলের লাইন মিস করে হারিয়েছেন স্টাম্প। খুররম শেহজাদের বলে তিনি ফিরলেন ২২ রান করে। ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে সিলেট টেস্টের শুরুটা সুখকর হলো না বাংলাদেশের।
এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন আনে। তানজিদ তামিমের অভিষেকের তথ্য আগেই জানা গিয়েছিল। মিরপুর টেস্টের পরই সাদমান ইসলামকে স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়। এ ছাড়া এবাদত হোসেনের পরিবর্তে শরিফুল ইসলামকে নিয়ে একাদশ সাজায় নাজমুল হোসেন শান্ত’র দল। ব্যাটিংয়ে নেমে মুহাম্মদ আব্বাসের করা প্রথম বল মিস করেন জয়। সেটি তার পায়ে আঘাতের পর এলবিডব্লিউ’র আবেদনও ওঠে। কিন্তু এই দফায় বেঁচে যান জয়।
দ্বিতীয় বলে তিনি স্লিপে ক্যাচ দেন রানের খাতা খোলার আগেই। শুরুর ধাক্কা সামলে জুটি গড়ার চেষ্টা চালান মুমিনুল-তানজিদ মিলে। অভিষিক্ত ওপেনারের বিদায়ে ৪৪ রানের জুটি ভাঙে। তানজিদ মিড অনে তুলে মারতে গিয়ে টাইমিং হয়নি, বোলার আব্বাস গিয়েই সহজ ক্যাচ তালুবন্দী করলেন। ৩৪ বলে ২৬ রানে থামে তামিমের অভিষেক ইনিংস। এরপর মুমিনুল-শান্ত’র জুটিও বেশিক্ষণ টিকল না (১৯)। খুররমের দারুণ এক ডেলিভারি মুমিনুলের ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্পের বেল উড়িয়ে দিয়েছে।
এমএসএম / এমএসএম
কোরিয়ার কাছে ৫ গোল হজম করল বাংলাদেশ
শেইফার্ট-ফিলিপসের ব্যাটে হেসে-খেলে জিতল নিউজিল্যান্ড
অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ
‘দলে পরিবর্তনের জন্য কয়েক সপ্তাহ সময় দিন’, সিরিজ হারের পর কামিন্স
ম্যানচেস্টার ইউনাইটেড কি সত্যিই অবনমনের ঝুঁকিতে?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল : বাংলাদেশসহ ৬ দলের সামনে যে সমীকরণ
ইয়ামালকে বদলি করার ‘সহজ’ কৌশল জানালেন ফ্লিক
ফাইনালে হারের পর শাস্তি পেল শ্রীলঙ্কা
গার্দিওলাকে টপকে বার্সেলোনায় ইতিহাস গড়লেন ফ্লিক
ওয়েস্টইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে হারল বাংলাদেশ
লিড নিয়েও লজ্জার হার বাংলাদেশের
উইন্ডিজদের আগ্রাসী ব্যাটিংয়ে বাংলাদেশের বাজে শুরু