ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হয়েছেন এনামুল হক


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ১২:৫

শরীয়তপুরের ডামুড্যায় ‘প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক’ নির্বাচিত হয়েছেন ডামুড্যা উপজেলা  মোহাম্মদ এনামুল হক এনাম। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুকণ্ঠ ভক্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রাথমিক শিক্ষার ওপর পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সালাহউদ্দিন আইয়ুবী তাকে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করেন।
জানা গেছে, মোহাম্মদ এনামুল হক ২৩ বছর ধরে শিক্ষকতা করে আসছেন। তিনি ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই গ্রামের হেকিম আব্দুল হাই মুন্সীর ছেলে।  বর্তমানে তিনি ২৯ নং কেউরভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে ১৯ বছর ধরে দায়িত্ব পালন করছেন। 
এর আগে তিনি ১০ নং চরভয়রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর এবং ২৭ নং ছাতিয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই বছর দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে এনামুল হক বলেন, শিক্ষকতা জীবনে এটি আমার বড় অর্জন। এ কারণে আমার দায়িত্ব আরও বেড়ে গেল। সকলের কাছে দোয়া চাই, ভবিষ্যতেও যেন আমি আমার পেশাগত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সু-কণ্ঠ ভক্ত বলেন, এনামুল হক একজন দক্ষ শিক্ষক। আমি তার সফলতা কামনা করছি।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের