চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় পথসভা করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
আজ চাঁদপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চাঁদপুর যাওয়ার আগে কুমিল্লায় দুইটি পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সকাল সাড়ে ১১ টায় কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে পথসভার আয়োজন করা হয়েছে। এর আগে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে সংক্ষিপ্ত সময় পথসভা করার কথা।
কুমিল্লা-৯ আসনের এমপি মোঃ আবুল কালাম জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবেদন রেখেছি যে আমার মুদাফফরগঞ্জ বাজারে একটু সময় দেওয়ার জন্য। আবুল কালাম আশাবাদী হয়ে বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের যদি সময় হয় তাহলে ১ মিনিট হলেও মুদাফফরগঞ্জ বাজারে বক্তব্য রখার।
ইতোমধ্যে মোঃ আবুল কালাম মুদাফফরগঞ্জ বাজারের সভাস্থল পরিদর্শন করেন। এই সময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা, সাবেক ডাকসু ভিপি রশিদ আহমেদ হোসাইনী, লাকসাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাদল, সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন মশু প্রমুখ।
নির্বাচনের পর প্রধানমন্ত্রীর এই পথসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, চাঁদপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন, ফ্যামিলি কার্ড বিতরণ, দলীয় সভাসহ বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে। তবে চাঁদপুর পৌঁছানোর আগে কুমিল্লা-চাঁদপুর সড়কের লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে একটি এবং বরুড়া উপজেলার লক্ষ্মীপুর খেলার মাঠে একটি পথসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
কুমিল্লায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছেন। সভাস্থল পরিদর্শনের পাশাপাশি ইতোমধ্যে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) কড়া নজরদারি শুরু করেছে।
কুমিল্লা জেলা প্রশাসক (ডিসি) মু. রেজা হাসান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। এসএসএফ এবং সকল আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তায় কাজ করছে। একটি সুশৃঙ্খল পথসভা হবে বলে আমরা আশাবাদী।
এমএসএম / এমএসএম
বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো দীর্ঘ হবে : স্থানীয় সরকার মন্ত্রী
সাতক্ষীরায় গ্রাম পুলিশের অভিনব কায়দায় প্রবাসীর টাকা আত্মসাৎতের অভিযোগ
রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন
কাশিমপুর কারাগারে স্ত্রীর সাথে দেখা করতে এসে ইয়াবাসহ আটক ১
রাঙ্গামাটির বাঘাইছড়িতে মারিশ্যা জোনের বৃক্ষ রোপন কর্মসূচির আয়োজন
ভবদহ অধ্যুষিত মুক্তেশ্বরী নদীর বেড়িবাঁধ ধ্বসে গিয়ে নতুন করে ৫ গ্রাম প্লাবিত
লাকসামে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিল ও সমাবশে
চরফ্যাশন-মনপুরাকে পরিবেশবান্ধব পর্যটন হাব হিসেবে গড়ে তোলা হবে : নুরুল ইসলাম নয়ন
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা সহ্য করা হবে না: মাওলানা আমিনুল ইসলাম
পাসওয়ার্ড জটিলতায় বন্দি কুড়িগ্রাম হাসপাতালের স্বাস্থ্য সেবা: কোটি কোটি টাকার সরঞ্জাম অচল, দুর্ভোগে রোগীরা
নাগেশ্বরী খাদ্যগুদামে বন্দি বানভাসীদের চাল, ফেরত গেছে টিসিবির চালও
পটিয়ায় ক্লার্ক নেতা তোহা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তারের আল্টিমেটাম, মানববন্ধন