ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

​রাণীনগরে প্রকাশ্যে সন্ত্রাসী হামলা অভিযুক্ত যুবদল নেতা বহিষ্কার


রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি photo রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ১:১৫

নওগাঁর রাণীনগরে প্রকাশ্য দিবালোকে হাটের মধ্যে সন্ত্রাসী হামলায় রেজাউল ইসলাম নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ  হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার প্রেক্ষিতে অভিযুক্ত স্থানীয় যুবদল নেতা রেজাউল ইসলাম উজ্জ্বলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সাথে মামলার পর পুলিশ অভিযান চালিয়ে এক আসামিকে গ্রেপ্তার করেছে।
​
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার  বিকেলে উপজেলার খাঁনপুকুর হাটে একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে রেজাউল ইসলামকে লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আনিছুর রহমান ও আলাউদ্দিন নামের আরও দুই ব্যক্তি আহত হন।
​গ্রামবাসী আহতদের উদ্ধার করে প্রথমে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। তবে রেজাউলের অবস্থার অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
​
​এই সন্ত্রাসী হামলার ঘটনাটি প্রকাশ্যে আসার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে জেলা যুবদল। শুক্রবার  বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো: ময়নূল হক লিটন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়-উপজেলার কালীগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মো: রেজাউল ইসলাম উজ্জ্বলকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
​
​এ ঘটনায় শুক্রবার ভিকটিমের স্ত্রী আদরী বিবি বাদী হয়ে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় বহিষ্কৃত যুবদল নেতা উজ্জ্বল ও বিএনপি কর্মী আতাউরসহ অজ্ঞাতনামা আরও ৬/৭ জনকে আসামি করা হয়েছে। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে রায়হান ইসলাম (৩২) নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে।
​
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ভিকটিমের স্ত্রীর দায়ের করা মামলার প্রেক্ষিতে আমরা ইতিমিধ্যেই রায়হান ইসলাম নামের এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছি। ঘটনার সাথে জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে