ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

পুর্ব-সুন্দরবনে বন্দুকযুদ্ধ অস্ত্রসহ ৩ বনদস্যু আটক


আরিফুর রহমান, বাগেরহাট photo আরিফুর রহমান, বাগেরহাট
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ১:১৬

বাগেরহাটের পুর্ব-সুন্দরবনের চাদপাই রেঞ্জের শ্যালা নদীর মরাচান মিয়া খাল এলাকায় বনদস্যু করিম শরীফ বাহিনীর সাথে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র, গুলি ও যোগাযোগ সরঞ্জামসহ ৩ বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। শুক্রবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন। আটককৃত বনদস্যুরা হলেন, মেহেদী হাসান (২৫), রমজান শরীফ (১৯) ও এনায়েত (২৫)। এরমধ্যে মেহেদী হাসান ও রমজান শরীফের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ও  এনায়েতের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়।  কোস্টগার্ড আরো জানান, বনদস্যু করিম শরীফ বাহিনীর সদস্যরা সুন্দরবনের শ্যালা নদীর মরাচান মিয়া খাল এলাকায় অবস্থান করছে এমন গোপনসংবাদের  ভিত্তিতে বৃহস্পতিবার বিকেলে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’-এর আওতায় অভিযান চালায় কোস্টগার্ড। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা গুলি বর্ষণ শুরু করলে আত্মরক্ষার্থে কোস্টগার্ডও পাল্টা গুলি চালায়। গোলাগুলির এক পর্যায়ে ধাওয়া দিয়ে বনদস্যু বাহিনীর তিন সদস্যকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা গুলি, ১৮৭ রাউন্ড এয়ারগানের গুলি, দুটি ওয়াকিটকি ও চারটি ওয়াকিটকি চার্জার উদ্ধারকরাহয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা দীর্ঘদিন ধরে বনদস্যু করিম শরীফ বাহিনীর হয়ে সুন্দরবনে জেলে ও বাওয়ালিদের জিম্মি করে মুক্তিপণ আদায়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে কোস্টগার্ড। 

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত