ঢাকা শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নাচোলে সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


নাসিম, নাচোল photo নাসিম, নাচোল
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ১:৪৫

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অসহায় ও দুস্থ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ মে (শনিবার) নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলার গোলাবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

​সকাল ৮:৩০ মিনিটে ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল উপজেলা শাখার আমির প্রভাষক ইয়াকুব আলী।

আরো উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম ও আঃ তোয়াব জামায়াত নেতা নাচোল উপজেলা শাখা
​দিনব্যাপী এই ক্যাম্পে বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ প্রদান করা হয়। ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসা সেবা দেন একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক। এদের মধ্যে ছিলেন—​ডা. আব্দুল আল মামুন লিখন (মেডিসিন অভিজ্ঞ)​ডা. শিরীন আক্তার মীম (চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ)​, সাব্বির আহমেদ (ডিএম) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি প্রভাষক ইয়াকুব আলী নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের এই সামাজিক ও মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, "সাংবাদিকরা শুধু সমাজের দর্পণই নন, তারা যে সাধারণ মানুষের কল্যাণেও কাজ করতে পারেন—আজকের এই আয়োজন তার এক অনন্য দৃষ্টান্ত। প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের দোরগোড়ায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পৌঁছে দেওয়ার এই প্রয়াস সত্যিই প্রশংসনীয়।​আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা থেকে সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণ মূলক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।​ক্যাম্পে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন। এ সময় নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের অন্যান্য সাংবাদিকবৃন্দ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর