ঢাকা রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

গ্যাসের আগুনে নিভে গেল গোটা পরিবার: স্বামীর কবরের পাশেই শায়িত হলেন স্ত্রী ও ৩ সন্তান


বাউফল প্রতিনিধি  photo বাউফল প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ২:২৮
নারায়ণগঞ্জের ফতুল্লায় ফ্ল্যাটের লিকেজ গ্যাস বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনই পর্যায়ক্রমে মারা গেছেন। 
আজ শনিবার (১৬ মে) সকালে মা ও তিন সন্তানের মরদেহ পটুয়াখালীর বাউফল উপজেলার উত্তর কনকদিয়া গ্রামের বাড়িতে পৌঁছালে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে গত সোমবার দাফন করা গৃহকর্তা কালাম মিয়ার (৪৫) কবরের পাশেই বাকি চারজনকে শায়িত করা হয়।
 
নিহতরা হলেন—কালাম মিয়ার স্ত্রী সালমা বেগম (৪০), একমাত্র ছেলে মুন্না (১২), দুই মেয়ে মুন্নী (৯) ও শিশু কথা (৭)।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (১০ মে) সকাল ৬টার দিকে ফতুল্লার ভুইগড় এলাকার একটি ১০ তলা ভবনের নিচতলায় কালাম মিয়া রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতেই ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে পরিবারের সবাই মারাত্মক দগ্ধ হন। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় দুর্ঘটনার দিন রোববারই প্রথমে মারা যান কালাম মিয়া। এরপর পর্যায়ক্রমে বুধবার বিকেলে শিশু কথা, রাতে ছেলে মুন্না, বৃহস্পতিবার মেঝ মেয়ে মুন্নী এবং সর্বশেষ শুক্রবার সকালে মা সালমা বেগম শেষ নিশ্বাস ত্যাগ করেন।
 
এদিকে, এই মর্মান্তিক ট্র্যাজেডির পেছনে ভবন কর্তৃপক্ষের চরম গাফিলতির অভিযোগ তুলেছেন স্বজনরা। কালাম মিয়ার পরিবার জানায়, আগের দিনই গ্যাসের পাইপ লিকেজের বিষয়টি ভবনের দারোয়ানকে জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
একই পরিবারের ৫ জনের এমন নির্মম মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাউফলের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। তিনি ব্যক্তিগত পক্ষ থেকে নিহতদের লাশ পরিবহন ও দাফন সম্পন্ন করার যাবতীয় ব্যবস্থা করেন এবং জানাজায় শরিক হন।

এমএসএম / এমএসএম

বেনাপোল ইমিগ্রেশনে স্বর্ণসহ পাসপোর্ট যাত্রী আটক

নওয়াপাড়ায় সিজারের পর নারীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আদমদীঘি প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি হাফিজার, সম্পাদক মেহেদী

মুরাদনগরে যুবলীগের মিছিলের পর রাতভর অভিযান, ইউপি সদস্যসহ গ্রেপ্তার ১৫

ময়মনসিংহে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

মেহেরপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কটূক্তির অভিযোগে হিন্দু যুবক আটক

রাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামে সভাপতি ছাদিক, সম্পাদক সুজা

পানি আনতে গিয়ে ধর্ষণের স্বীকার বাকপ্রতিবন্ধি নারী, পাঁচ মাসের অন্তঃসত্ত্বা

মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে বাগেরহাটে অবসরপ্রাপ্ত ইপিআর সদস্যের সংবাদ সম্মেলন

ভোলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে নারীকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার-২

শান্তিগঞ্জ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

আমরা পুলক চ্যাটার্জী মৃত্যুর শ্বেতপত্র চাই: এমপি সরোয়ার

পটুয়াখালীতে জমিয়তে উলামায়ে ইসলামের প্রতিনিধি সভায় ৩টি পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা