বরগুনায় মশার দাপট চরমে,বাড়ছে ডেঙ্গুর ভয়
গত শুক্রবার সন্ধ্যা সাতটায় কলেজ রোডে বারেকের চায়ের দোকানে,প্রভাষক গোবিন্দ মালাকার কিছুক্ষণ পরে তিনি বিরক্ত হয়ে হাত পা লাড়াতে থাকেন। পাশের সহকর্মী কালাম বলেন,বাসা বাড়ি দোকানপাটে, কোথাও স্বস্তি নেই। চারিদিকে মশার ভয়ানক জ্বালাতন আর সহ্য হচ্ছে না।
একই অভিজ্ঞতার কথা জানালেন ব্রাঞ্চ রোডের বাসিন্দা জয়নাল আবেদীন বলেন, দিনে কিছুটা সহনশীল হলেও পরিস্থিতি ভয়াবহ। ঘরের বাহিরে এক মিনিট দাঁড়াইলে শত শত মশা ঘিরে ধরে। ঘরের ভিতরে মশারি ছাড়া থাকা কঠিন। সংশ্লিষ্টরা বলছেন বর্তমানে প্রকৃতিতে প্রায় ৯২ শতাংশ মশাই কিউলেক্স প্রজাতির।শুধু বরগুনা নয় প্রতিটি উপজেলায় মশার উপদ্র বেড়েছে। বৃষ্টির পানি বিভিন্ন ড্রেন ডোবা ও নর্দমায় পানি জমে আছে। দীর্ঘদিন পরিষ্কার না করায় সেই পানি পচে গেছে এতে মশার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। তাপমাত্রা বৃদ্ধি ও মশা বাড়ার কারণ। বরগুনা কলেজ রোড, নাথপট্টি, পিটিআই, ব্রাঞ্চ রোড, কাঠপট্টি, আমতলার পাড়, চরকলোনি, ডি কে বি রোড, কেজি স্কুল সহ শহরের বিভিন্ন জায়গায় এসব এলাকায় মশার লাভার ঘনত্ব বেশি। শফিকুর রহমান বলেন, প্রতি বছর সরকারের পক্ষ থেকে মশা নিধনে বড় ধরনের একটি বরাদ্দ থাকে। পৌর মশা নিধানে পৌরসভার পক্ষ থেকে তেমন কোনো কার্যক্রম আমরা দেখতে পাই না। ভোগান্তিতে আমরা পৌরবাসী।
এ বিষয়ে পৌরসভার প্রশাসক ,জনাব সজল চন্দ্রশীল বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমাদের অব্যাহত আছে, বাকি তথ্য পৌরসভার সচিবের কাছ থেকে জেনে নিবেন।
এমএসএম / এমএসএম
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ