পঞ্চগড়ে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে “ইন্টারন্যাশনাল ডে অব ইয়োগা রান আপ” অনুষ্ঠিত
পঞ্চগড়ে আন্তর্জাতিক যোগ ব্যায়াম দিবস উপলক্ষে “ইন্টারন্যাশনাল ডে অব ইয়োগা রান আপ” অনুষ্ঠিত হয়েছে। ১৬মে২০২৬ শনিবার সকালে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভারতীয় সহকারী হাইকমিশন রাজশাহী এবং জেলা পরিষদ পঞ্চগড়ের যৌথ আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার। রান আপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ তৌহিদুল ইসলাম এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, পঞ্চগড় দ্বায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ জাহিরুল ইসলাম কাচ্চু, এছাড়াও অনুষ্ঠানে পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, জেলা বিএনপির নেতৃবৃন্দসহ নানা পর্যায়ের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে যোগব্যায়ামের বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং সুস্থ জীবনযাপনে যোগব্যায়ামের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। পরে অংশগ্রহণকারীরা একসঙ্গে যোগব্যায়াম প্রদর্শনীতে অংশ নেন।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ
মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Link Copied