ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

রৌমারীতে কবিরের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন


রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি photo রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ৩:২৯

কবিরের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসি। শনিবার (১৬মে)  সকাল ১০ টার রৌমারী উপজেলার সামনে মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা  বলেন, উদ্দেশ্য প্রণোদিত হয়ে মো. কবির  হোসেনসহ কবিরের বাবা ও ভাইয়ে নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা অপহরণ মামলা দায়ের করেছে কবিরের প্রেমিকা জুই আক্তারের মা। এই মামলার তীব্র নিন্দা জানায় এবং মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা। বক্তারা আরও বলেন আগামী রবিবারের মধ্যে কবিরসহ বাবা,ভাইকে মুক্তি এবং কবিরের স্ত্রীকে কবিরের হাতে তুলে না দিলে আমরা আরও কঠোর আন্দোলন ও মানববন্ধন করবে বলে ঘোষনা দেন। 
উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, মোঃ সাদ্দাম হোসাইন, সাখাওয়াত হোসেন, রঞ্জু হোসাইন, নুরুল আমিন,এরশাদুল হক ও বেবী আপা প্রমুখ।  উল্লেখ্যঃ গত ১ এপ্রিল ২৬ইং নোটারী পাবলিক কার্যালয়, কুড়িগ্রামে কবির হোসেন(২১) ও জুই আক্তার(১৮) সরকারি নিয়ম অনুযায়ী ১ লক্ষ টাকা মোহরানা করে বিবাহ সম্পর্ন করেন। এক পর্যায়ে জুই আক্তারের মা,বাবা এ বিয়ে মেনে না নিয়ে রৌমারী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গত ৮ মে ২৬ইং তারিখে রৌমারী সদর ইউনিয়ন পরিষদ গ্রাম আদালতে কবির হোসেন ও জুই আক্তারকে হাজির করেন। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোঃ কবির ও জুইকে জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন আমরা দুই জন দুইজনকে পছন্দ করি এবং ভালোবাসি। সেই সাথে আমরা সরকারি আইন অনুযায়ী ও শরিয়ত মোতাবেক বিবাহ করেছি এখন আমরা স্বামী স্ত্রী। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপস্থিত মাতাববরগন কবির এবং জুইকে আলাদা করার চেষ্টা করেন। কিন্ত জুই,কবির দুইজন দুইজনকে জরিয়ে ধরে বলেন আমরা কেউ কাউকে ছাড়া বাচবোনা আমাদেরকে আলাদা করবেন না জরিয়ে ধরে রাখেন কোন উপায় না পেয়ে।  চেয়ারম্যান থানায় ফোন করে তাদেরকে পুলিশের হাতে তুলে দেন। পুলিশ কবির, কবিরের বাবা,ভাই ও জুইকে আটক করে থানায় নিয়ে যায় এবং কুড়িগ্রাম আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠান। পরে তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত কবির, কবিরের বাবা ও ভাইয়ের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান এবং জুইকে তার মায়ের কাছে শর্তসাপেক্ষে ১০ দিনের জন্য জিম্মায় দেন।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত