ঈদুল আযহা উপলক্ষে কুষ্টিয়া পৌর ২০ নং ওয়ার্ডবাসীকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর পদপ্রার্থী আল মামুর সাগর
কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ড কাউন্সিলর পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আল মামুর সাগর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ওয়ার্ডবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। একই সঙ্গে তিনি আগামী নির্বাচনে সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“পবিত্র ঈদুল আযহা আমাদের ত্যাগ, সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এই আনন্দঘন মুহূর্তে আমি কুষ্টিয়া পৌরসভার ২০ নং ওয়ার্ডবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক ঈদ শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। মহান আল্লাহ সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি দান করুন।”
তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ আল মামুর সাগর আরও বলেন, তিনি সবসময় মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। নির্বাচিত হলে ২০ নং ওয়ার্ডকে একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিবিহীন আদর্শ ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, “ওয়ার্ডের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং তরুণদের জন্য ইতিবাচক পরিবেশ তৈরিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে চাই। এজন্য আমি ওয়ার্ডবাসীর দোয়া, ভালোবাসা ও সার্বিক সহযোগিতা কামনা করছি।”
শেষে তিনি সকলকে পবিত্র ঈদুল আযহার আনন্দ পরিবার-পরিজন ও প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা
পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের
Link Copied