ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

উল্লাপাড়ায় প্রাথমিক বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি ও স্কুলের জায়গা দখলের অভিযোগ


কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া  photo কাইয়ুম মাহমুূদ, উল্লাপাড়া
প্রকাশিত: ১৬-৫-২০২৬ দুপুর ৪:৪৯

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর  ইউনিয়নের  নুন্দীবেড়া রাউতান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনটি গাছ কেটে বিক্রি ও বিদ্যালয়ের জায়গা দখল করে চাষাবাদের অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের খেলার মাঠ ও খালি জায়গার একটি অংশ দীর্ঘদিন ধরে দখল করে চাষাবাদ করে আসছে কাওছার ও তার ভাইয়েরা। সম্প্রতি তারা বিদ্যালয় প্রাঙ্গণে থাকা তিনটি গাছ জোরপূর্বক কেটে ফেলে । এতে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

অভিভাবক ও স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের জায়গা দখল হয়ে যাওয়ায় শিক্ষার্থীদের খেলাধুলার পর্যাপ্ত স্থান নেই। ফলে শিশুদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হচ্ছে। দ্রুত দখলমুক্ত করে বিদ্যালয়ের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন তারা। কিছু দিন আগে বিদ্যালয়ে একটি ওয়াশব্লক কাজ করার কথা থাকলেও সেই স্কুলের জমিতে তাদের বাঁধারমুখে সে কাজটি না করে ফিরে যায় ঠিকাদার। 

এলাকাবাসীর দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে কাওছার ও তার ভাইয়েরা প্রভাব বিস্তার করে এসব কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। তারা বিএনপির নাম ব্যবহার করে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করছে বলেও অভিযোগ ওঠে। জোর দেখিয়ে স্কুলের জমি নিজের দাবী করে চাষ করে আসছে দীর্ঘদিন হলো । 

এ ঘটনায় অভিযুক্ত কাওছারের বক্তব্য জানতে মোবাইল ফোন করে তার বক্তব্য পাওয়া যায়নি। 

মরিয়ম বেগম বলেন , আমি গাছ কাটার বিষয়ে কিছু জানিনা। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা  কর্মকর্তা  মো: মোস্তাফিজুর রহমান জানান, তদন্তপূর্বক ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে তারা ব্যবস্থা নিবে।

স্থানীয় সচেতন মহল বলছে, শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষা ও শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন।

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত