দৌলতখানে ৭ ইউপিতে নৌকা পেলেন যারা
দৌলতখান উপজেলার ৭টি ইউনিয়নে আওয়ামীলীগের চেয়ারম্যান প্রার্থী চূড়ান্ত করেছে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শনিবার ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিনি এ তথ্য নিশ্চিত করেন ।
উপজেলার ৭ ইউনিয়নে নৌকা প্রতীক পেয়েছেন যারা: মদনপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান নাছির উদ্দিন নান্নু , মেদুয়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মনজুর আলম, চরপাতা ইউনিয়নে কাজল ইসলাম তালুকদার, উত্তরজয়নগর ইউনিয়নে বশির আহমেদ সর্দার, দক্ষিণজয়নগর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলমগীর হাওলাদার,চরখলিফা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মেহেদী মাসুদ মুকুখান, ভবানীপুর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান গোলাম নবী নবু।
এ উপজেলার ৭টি ইউপির চেয়ারম্যান পদে ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে ভোলা জেলা আওয়ামীলীগ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মমিন টুলুসহ জেলার নেতারা ওই ৭ ইউপির মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডের কাছে পাঠান। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জন প্রতিনিধি মনোনয়ন বোর্ড এ উপজেলার ৭টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ অক্টোবর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ তারিখ ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর। আগামী ১১ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied