রায়পুর মৎস্য অফিসের মাছের খাবার ও পোনা সহ উপকরণ বিতরণ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় প্যাকেজ ভিত্তিক বিভিন্ন প্রদর্শনীতে অ্যারেটর, মাছের খাবার ও পোনাসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) রায়পুর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার অফিস কার্যালয়ে এ উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদি হাসান কাউছার, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজ হাসনাইন এর উপস্থিতিতে ৬ জন সুফলভোগীদের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
সুফলভোগী আরডিরা হলেন:
২নং উত্তর চর বংশী ইনিয়নের মোঃ জসিম উদ্দিন রাড়ি, ৩ নং চর মোহনা ইউয়নের মোঃ শামিম হোসেন
, ৪নং সোনাপুর ইউনিয়নের রেখা বেগম, ৫নং চরপাতা ইউনিয়নের মোঃ হািববুর রহমা খান,৬নং কেরোয়া ইউনিয়নের মোঃ ইলিয়াস হোসেন এবং চরপাতা ইউনিয়নের মোঃ সেফায়েত উল্ল্যা।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজ হাসনাইন বলেন, " রায়পুর উপজেলা একটি মৎস্য চাষের জন্য উপযোগী এলাকা। এখানে একটি বড় হ্যাচাড়ি রয়েছে। এখানে মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে। এই হ্যাচারি দেশব্যাপী একটি আলোচিত এবং বিখ্যাত হ্যাচারি। এজন্য এখানে মৎস্য চাষ সম্প্রসারণ হয়েছে। মৎস্য চাষির সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। রায়পুর মৎস্য অফিসের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়) এর আওতায় প্যাকেজ ভিত্তিক বিভিন্ন প্রদর্শনীতে অ্যারেটর, মাছের খাবার ও পোনাসহ বিভিন্ন আধুনিক উপকরণ বিতরণ করছি। আশা করছি এই উপকরণ নিয়ে মৎস্য চাষ সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে। আধুনিক মাষ চাষ সম্প্রসারণ দেশব্যাপী ছড়িয়ে যাবে। অন্যান্য মৎস্য চাষীরাও তাদের এই প্রদর্শনী দেখে মৎস্য চাষে উৎসাহ পাবে। "
এমএসএম / এমএসএম
কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭
নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’
জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র্যালি
রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন
দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার
টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল
নেছারাবাদে নতুন ইউএনও আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর
কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার
"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান
অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ
শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা