ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

তানজিদ অনেক দূর যাবে বিশ্বাস প্রধান নির্বাচকের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৫-২০২৬ বিকাল ৫:১৮

সাদা বলের ক্রিকেটে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন তানজিদ হাসান তামিম। বাকি ছিল লাল বলের ক্রিকেট। সেটাও আজ সিলেটে পাকিস্তানের বিপক্ষে হয়ে গেল। তবে নিজের অভিষিক্ত ম্যাচের প্রথম ইনিংসে খুব বেশি দূর যেতে পারেননি। মাত্র ২৬ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। 

তামিমের অভিষেক টেস্টের দিনে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হাবিবুল বাশার সুমন। বিসিবির প্রধান এই নির্বাচক জানিয়েছেন তামিমের ইনিংসটি বড় হলে ভালো হতো। ইনিংস বড় করতে না পারলেও বাশারের বিশ্বাস অনেক দূর যাবে তামিম।

প্রধান নির্বাচক বলছিলেন, 'তানজিদের ইনিংসটা বড় হলে ভালো হতো। কিন্তু ভালো শুরু করেছিল। অবশ্যই ওর এখনো অনেক দূর যেতে হবে। আমার বিশ্বাস ও অনেক দূর যেতে পারবে। প্রথম টেস্টের প্রথম ইনিংসে একটু মানসিক চাপ হয়তো কাজ করছিল। কিন্তু সে ভালো খেলোয়াড়। আশা করি ভবিষ্যতে ওর এই ইনিংসগুলো বড় হবে। কারণ শুরু থেকে বড় রান করাটা আমাদের জন্য খুব দরকার। আমি আশা করি যে পরবর্তী ইনিংসগুলো ওর বড় হবে।'

'ও (তানজিদ) আসলে এই ধরনের ব্যাটার এবং আমরা যখন ওকে দলে নির্বাচন করেছিলাম, ওকে বলাই হয়েছিল ওর মতো করে ব্যাটিং করতে। সকালে কিন্তু কন্ডিশন সহজ ছিল না। আমার মনে হয় একটু পাল্টা আক্রমণ দরকারও ছিল। যদিও আমাদের উইকেট পড়ে গেছে সকালে অনেক, এটা আদর্শ ছিল না। কিন্তু আমরা ওকে যেভাবে ব্যাটিং করতে দেখতে চেয়েছি, ও সেভাবেই ব্যাটিং করেছে। অবশ্যই টেস্ট ম্যাচে তাকে ইনিংসটা বড় করতে হবে। এবং আমি আশাবাদী ভবিষ্যতে সেটা হয়তো আমরা দেখতে পারব।'

এমএসএম / এমএসএম

বিশ্বকাপের ২০ খেলোয়াড়কে নিয়ে ভারতে যাবে উরুগুয়ে

লিভারপুল ছাড়লেন দুই মৌসুমে ৬৭০ মিলিয়ন খরচ করা হিউজ

নতুন স্পনসরশিপ চুক্তি করতে যাচ্ছে বার্সা, বছরে আয় হবে ১০ মিলিয়ন ইউরো

কোচ ও ৫ খেলোয়াড়ের চুক্তি বাড়াল পিএসজি

পিসিবির ‘রিমোট কন্ট্রোল’ মনোভাব নিয়ে প্রশ্ন তুললেন সাবেক অধিনায়ক

শঙ্কায় ব্রাজিলিয়ান তারকার ভবিষ্যৎ

ঊরুর চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে নেইমার

এমবাপের পেনাল্টি মিস, বেতিসের কাছে হেরে থামল রিয়াল

গাঁজার তীব্র গন্ধে বেসামাল সাবালেঙ্কা, আম্পায়ারের কাছে অভিযোগ

বড় জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের মেয়েদের

চোটে পড়ে কাঁদলেন নেইমার, ক্ষোভ ঝাড়লেন মাঠকর্মীদের ওপর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন বিশ্বকাপজয়ী স্প্যানিশ তারকা

যেভাবে বদলে গেছে ম্যানচেস্টার সিটির চেহারা