জিয়ার শাহাদাত বার্ষিকী উপলক্ষে তারেক মঞ্চের মতবিনিময় সভা, ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “তারেক মঞ্চ” কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর উত্তরখান এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে আয়োজিত এ সভায় সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন তারেক মঞ্চ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম রাশিদুজ্জামান দীপ্ত এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন দুলাল।
সভায় উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম আক্তার, সহ-সভাপতি শেখ আবু মোহাম্মদ কিসলু, সহ-সভাপতি বজলুর রহমান নাদিম, সহ-সাধারণ সম্পাদক ফজলুর রহমান ফজলু, ক্রীড়া সম্পাদক সুজন আকন্দ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার ইসমাইল হোসেন, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম, প্রচার সম্পাদক মামুন হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমানসহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।মতবিনিময় সভায় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এস এম রাশিদুজ্জামান দীপ্ত বলেন, আগামী ৩০ মে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর শাহাদাত বার্ষিকী উপলক্ষে ঈদের পর সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
তিনি আরও জানান, গত ১২ মার্চ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনটির প্রাথমিক কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে ৩১ মার্চ অনুষ্ঠিত সাংগঠনিক সভার মাধ্যমে ১৯ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। আগামী ১২ জুন পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হবে। ইতোমধ্যে মহানগর ও জেলা পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে এবং পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলা ও মহানগরে কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মাঝে তারেক মঞ্চের পক্ষ থেকে সদস্যপদ ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের চিঠি বিতরণ করা হয়। যারা ইতোমধ্যে সদস্যপদ ও সাংগঠনিক দায়িত্ব লাভ করেছেন, তাদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব চিঠি তুলে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মালেক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান-এর মৃত্যুবার্ষিকী পালন এবং আগামী ১২ জুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করা হবে। পাশাপাশি সমাজের কল্যাণমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তারেক মঞ্চকে একটি শক্তিশালী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এমএসএম / এমএসএম
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন
বিজয়নগরের সাতবর্গে ১ কোটি ১৯ লাখ টাকার পুকুর নিয়ে বিরোধ: সাবেক মেম্বারসহ দুইজনের বিরুদ্ধে জিডি
বিলাইছড়িতে জেলা পরিষদের করলিয়া প্রকল্পের সহনশীলতা পরিকল্পনার সভা
Link Copied