রাজারহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা ২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রাজারহাট উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার ১৬ মে উপজেলা প্রশাসন হলরুমে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠানটিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য ডা. মো. আতিকুর রহমান মোজাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজারহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএনও মিজ্ তানজিলা তাসনিম।
এ ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিক বৃন্দ।
বিজ্ঞান ও প্রযুক্তির প্রসার, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা বিকাশ এবং বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে মেলায় অংশগ্রহণকারী ও কৃতিত্ব অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
ঝালকাঠির রাজাপুরে গালুয়া বাজারে ১৪৪ ধারা জারি, পাল্টাপাল্টি মানববন্ধন নিষিদ্ধ
সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা
সুবর্ণচরে শিক্ষকদের বিদায় ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠিত
অপ্রতিম হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে অভিযোগপত্র
বরিশাল প্রেসক্লাবের অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন
রৌমারীতে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু, আটক ১
দেওয়ানগঞ্জ নারী উদ্যোক্তা ফোরাম (ডিএনইউএফ) অনুষ্ঠিত
কুড়িগ্রামে সাংস্কৃতিক সংগঠন হিজিবিজির উদ্যোগে কার্টুন ড্রয়িং কর্মশালা অনুষ্ঠিত
রায়গঞ্জে গভীর রাতে ভয়াবহ আগুন, পুড়ল গোডাউন-দোকান; ক্ষতি ১ কোটি ২০ লাখ টাকা
ছাত্রশক্তির সাতকানিয়া শাখার কমিটি অনুমোদন
কুতুবদিয়ায় আগুনে ৩৩ পরিবারের বসতঘর ক্ষতিগ্রস্ত, ক্ষতি কোটি টাকার কাছাকাছি
শিবচরে পদ্মায় অভিযান, ৯ জেলে আটক ও ৩ লাখ মিটার কারেন্ট জাল ধ্বংস