ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত


এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার photo এম টি রহমান মাহমুদ, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৬-৫-২০২৬ রাত ১০:৪৮

"টুগেদার উই সার্ভ, টুগেদার উই বিলং" (একত্রে আমরা সেবা করি, একত্রে আমরা যুক্ত থাকি) - এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় গোপালগঞ্জে প্রতিষ্ঠিত এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জ-এর ৫ম দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান-২০২৬ বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে  অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ মে) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা শহরের পৌর পাবলিক হল শপিং কমপ্লেক্সের রুফ টপে স্থাপিত কে.এস.পি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি'র আহবায়ক ও গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।

এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবনির্বাচিত প্রেসিডেন্ট এপেক্সিয়ান
অধ্যাপক গোলাম মোস্তফা (জিএম) -এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অফ বাংলাদেশের প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রিন্সিপাল এস. কে. দত্ত অনুপ। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এপেক্স ক্লাব অফ বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান অ্যাডভোকেট মাসুদুর রহমান ও এপেক্স ক্লাব অফ বাংলাদেশর এলজি এবং পিএনপি এপেক্সিয়ান ইঞ্জিনিয়ার শেখ পারভেজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের ফাউন্ডার কোহিনুর আক্তার। 

অনুষ্ঠান শুরুর পূর্বে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন এপেক্সিয়ান মীর সাকিব হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা বিএনপি'র আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান সহ আমন্ত্রিত সকল অতিথিগণকে ফুল দিয়ে বরণ করে নেন আয়োজক কর্তৃপক্ষ।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানবতার স্বার্থে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও এপেক্স নিঃস্বার্থভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করার চেষ্টা করে চলেছে। যদিও বা এ সংগঠনে বিদেশি কোন ফান্ড নেই। এপেক্সিয়ানরা নিজেরাই নিজেদের ব্যক্তিগত অর্থ প্রদান করে মানবিক এ কাজগুলো সম্পাদন করেন। 

এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রফেসর গোলাম মোস্তফা (জিএম) অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদে কর্মরত জি এম আবুল হোসেনের কন্যা আফরিন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বর্তমানে পার্শ্ববর্তী দেশ ভারতে চিকিৎসাধীন রয়েছে। তার সুচিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন। এ বিষয়ে তিনি অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সকল এপেক্সিয়ান সহ জেলা পরিষদের প্রশাসকের নিকট  সহযোগিতা কামনা করেন।  তার এ মানবিক আবেদনে সারা দিয়ে জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান জেলা পরিষদে আবেদন করার পরামর্শ দেন এবং পরিবারটির পাশে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন। 

আলোচনা সভা শেষে এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

এ সময় এপেক্স ক্লাব অফ গোপালগঞ্জের নবগঠিত কমিটির সকল সদস্যগণ, সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ ও গোপালগঞ্জ সাংবাদিক ক্লাব এর সভাপতি শেখ মোস্তফা জামান ও সাধারণ সম্পাদক এম টি রহমান মাহমুদ। মানবসেবাই Apex এর আগামী দিনের পথচলা।

এমএসএম / এমএসএম

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান

টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর

দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা

কোনাবাড়ীতে গ্যাস সংকটে ভোগান্তির স্বীকার ৩ শতাধিক পরিবার

কোটা মাদরাসার অধ্যক্ষকে অপসারণের দাবি, মাঠে গ্রামবাসী-অভিভাবকেরা

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা