ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

তাসকিন-মিরাজের জোড়া শিকারের পর স্বস্তিতে মধ্যাহ্নভোজে গেল বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ১:৪৭

সিলেট টেস্টের দ্বিতীয় দিনে সকালের সেশনটা ভালোই কেটেছে বাংলাদেশের। তাসকিন আহমেদ শুরুটা করেছিলেন জোড়া উইকেট নিয়ে। তার সঙ্গে তাল মিলিয়ে দু’বার জুটি ভেঙেছেন মেহেদি হাসান মিরাজ। যদিও একপ্রান্ত আগলে রেখে ছুটছেন পাকিস্তানের অভিজ্ঞ তারকা বাবর আজম। মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৯৬ রান।

প্রথম সেশন শেষে বাবর ৩৭ এবং সালমান আলি আগা ৬ রানে অপরাজিত আছেন। বাংলাদেশ এগিয়ে আছে ১৮২ রানে। এর আগে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টের প্রথম দিনে বাংলাদেশ ২৭৮ রান তুলতেই অলআউট হয়ে যায়। দিনের শেষদিকে পাকিস্তান ৬ ওভারে উইকেটশূন্য থেকে ২১ রান নেয়। 

আজ (রোববার) দ্বিতীয় দিনের শুরু থেকেই সফরকারীদের চাপে রাখার লক্ষ্যে তাসকিন ও শরিফুল ইসলাম ব্যাটারের চাপে রেখে বল করছিলেন। ফলে উইকেট নিতে বেশি বেগ পেতে হয়নি তাদের। দিনের দ্বিতীয় ওভারের প্রথম বলেই তাসকিন ফেরালেন আব্দুল্লাহ ফজলকে। মিরপুর টেস্টে অভিষেক ম্যাচ খেলতে নেমে দুই ইনিংসেই হাফসেঞ্চুরি করা এই ২৩ বছর বয়সী ওপেনারের ক্যাচের বামে ঝাঁপিয়ে তালুবন্দী করেছেন লিটন দাস। ব্যক্তিগত ৯ রানে ফজল ফিরলেন। 

এক ওভার পর আবারও আক্রমণে ফিরে তাসকিন ফেরালেন আরেক ওপেনার আজান আওয়াইসকে। তার বল কিছুটা দেরিতে সুইং করার পর শর্ট লেগে মুমিনুল হকের হাতে ক্যাচ দেন পাকিস্তানি ওপেনার। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আজান ১৩ রান করে বিদায়। এরপর দেখেশুনেই খেলেছিলেন বাবর ও পাক অধিনায়ক শান মাসুদ। তবে সেই জুটি ৩৮ রানের বেশি লম্বা হতে দেননি মিরাজ। তাকে কাভার অঞ্চল দিয়ে শট খেলতে গিয়ে শর্টে থাকা বদলি ফিল্ডার নাঈম হাসানের হাতে ক্যাচ দেন মাসুদ (২১)।

ক্রিজে আসা নতুন ব্যাটার সৌদি শাকিলকেও থিতু হতে দিলেন না মিরাজ। বাঁ-হাতি এই ব্যাটার রান তুলতে কিছুটা সংগ্রাম করছিলেন, চাপ কাটাতে সুইপ শট খেলার চেষ্টা চালান তিনি, কিন্তু বল ব্যাটের কানায় লেগে উপরে উঠে যায়। যা লিটন অনায়াসে হাতের মুঠোয় পুরেন। ২৮ বলে ৮ রানে আউট শাকিল। ৭৯ রানে ৪ উইকেট হারানো পাকিস্তানকে টেনে তোলার চেষ্টায় আছেন বাবর-সালমান। বিশেষ করে বাবর বাউন্ডারি ও সিঙ্গেল রান নিয়ে স্কোরবোর্ড সচলের চেষ্টায় এখন পর্যন্ত সফলই বলা চলে।

এমএসএম / এমএসএম

তাসকিন-মিরাজের জোড়া শিকারের পর স্বস্তিতে মধ্যাহ্নভোজে গেল বাংলাদেশ

তানজিদ অনেক দূর যাবে বিশ্বাস প্রধান নির্বাচকের

লিটনের সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে অলআউট বাংলাদেশ

বিসিবির এডহক কমিটি বাতিল চেয়ে এবার বুলবুলদের রিট

ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লিটনের সেঞ্চুরি

একশ পেরিয়ে মধ্যাহ্নভোজে বাংলাদেশ

দুই ওপেনারের পর ফিরলেন মুমিনুলও, বিপর্যয়ে বাংলাদেশ

পাকিস্তানকে এভাবে হারানো বাশারের কাছে ‘স্পেশাল’

পাকিস্তানকে হারিয়ে শান্তর রেকর্ড: ১৭ টেস্টে ৭ জয়

পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের

শান্তর বিদায়ের পর ব্যাটিং ধস, পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দিলো বাংলাদেশ

নির্ধারিত সময়ের ১০ মিনিট আগে বিশ্বকাপের দল ঘোষণা স্থগিত

শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষায় মিরপুর টেস্ট