ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা,এক বৃদ্ধা নারীর মৃ"ত্যু


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ১:৫১
কুড়িগ্রামের নারায়নপুর এলাকার মীর কামারীতে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনায় পরিজন বেগম (৬০) নামের এক বৃদ্ধা নারীর মৃ"ত্যু হয়েছে। তিনি মো: জয়নাল আবেদীনের স্ত্রী ও মো: রফিকুল ইসলামের মা।
পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে রফিকুল ইসলামের চাচাদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ১৫ মে ২০২৬ শুক্রবার সকাল আনুমানিক ৭টার দিকে এনামুল নামে এক ব্যক্তি তার দলবল নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় এনামুল কাঠের বাকলা দিয়ে পরিজন বেগমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং তার মাথার খুলি ফেটে যায়।
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন সন্ধ্যা মৃ"ত্যু"হয়।
আজ শনিবার দুপুর ২টার দিকে ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবার অভিযোগ, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাকে হত্যা করা হয়েছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। কচাকাটার থানার ওসি জানান তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

ধামইরহাটে প্রধানমন্ত্রী’র নির্দেশক্রমে অসুস্থ যুবদল নেতাকে চিকিৎসা সহায়তা দিলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী আখরাজুল ইসলাম

ধামইরহাটে উৎসবমূখর পরিবেশে কারাম উৎসব উদযাপন

প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড

কুতুবদিয়ায় আদালতের ১৪৪ ধারা অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ: রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

কাউনিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কালিয়ায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ

পেকুয়ায় স্বর্ণের দোকানে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আটক কর্মচারী

ভোলায় নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ছড়িয়ে পড়েছে ভিডিও

দাউদকান্দিতে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতায় গুরুত্ব

পত্নীতলায় বিষ প্রয়োগে ২ একর জমির ধান নষ্টের অভিযোগ

বকশীগঞ্জে ভিডিও ধারণে নিষেধ করায় পরিবারের ওপর হামলা, শিক্ষার্থীসহ আহত ৭

দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ