ঢাকা রবিবার, ১৭ মে, ২০২৬

ডিসি পদায়নে স্ট্যাম্পে ঘুষের অঙ্গীকার!


এসএম পিন্টু photo এসএম পিন্টু
প্রকাশিত: ১৭-৫-২০২৬ দুপুর ১:৫৪

মোটা অংকের টাকার বিনিময়ে জেলা প্রশাসাক (ডিসি) পদায়নের মিশনে নেমেছেন বলে অভিযোগ ওঠেছে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের বিরুদ্ধে। কুমিল্লা জেলার ডিসি পদায়নের জন্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) এস এম সরওয়ার কামাল তাকে ৮ কোটি টাকা দেওয়ার একটি অঙ্গীকারনামা নিয়ে সম্প্রতি ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। বিষয়টি নিয়ে সরওয়ার কামালকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। 
সম্প্রতি সমালোচিত নন জুডিসিয়াল স্ট্যাম্পে করা অঙ্গীকারনামায় দেখা গেছে, এস. এম. সরওয়ার কামাল নিজেকে উপসচিব ও বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা পরিচয় দিয়ে লিখেছেন, ”এই মর্মে স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে অঙ্গীকার ও সম্মতিপত্র প্রদান করিতেছি যে, জনাব ড. মো. জিয়াউদ্দীন মহোদয়, বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম বিভাগ, সরকারের নিকট সুপারিশক্রমে আমাকে কুমিল্লা জেলার জেলা প্রশাসক পদে পদায়নের ব্যবস্থা করিতে সক্ষম হইলে, আমি সানন্দে উক্ত পদে যোগদান করিতে সম্মত থাকিব। সরকার কর্তৃক কুমিল্লা জেলার জেলা প্রশাসক পদে আমার নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন জারি হওয়ার বিষয়টি নিশ্চিত হইবার পর আমি সম্মানী স্বরূপ চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মহোদয়কে নগদ ৮ কোটি টাকা মাত্র প্রদান করিব বলিয়া অঙ্গীকার করিতেছি। এছাড়াও, কুমিল্লা জেলার জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিভাগীয় কমিশনার মহোদয়ের নির্দেশনা মোতাবেক কার্যক্রম পরিচালনা করিব এবং তাহার মনোনীত সকল রাজনৈতিক ব্যক্তি, জনপ্রতিনিধি (সংসদ সদস্য) ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সহিত সমন্বয়পূর্বক প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করিতে বাধ্য থাকিব।”
চুক্তি বা অঙ্গীকার নামার বিষয়টি অস্বীকার করে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন বলেছেন, আমার সাথে সরওয়ার বা কারো সাথেই পদায়নের বিষয়ে কোন কথা হয়নি। আমার সেই ক্ষমতাও নেই, তাঁর নামে যে অঙ্গীকার নামার কথা মিডিয়ায় বলা হচ্ছে সেটি ফেইক হতে পারে জানিয়ে তিনি বলেন, ঘুষের আবার কোন চুক্তি হয় নাকি? আমাকে নিয়ে কেউ চক্রান্ত করছে, হয়তো চট্টগ্রামে কেউ আসতে চাইছে তাদের কারসাজি থাকতে পারে।

সূত্র জানায়, টাকার বিনিময়ে পদায়ন ও বদলী বাণিজ্য অনেকটা ওপেন সিক্রেট ছিল আগে, কিন্তু স্ট্যাম্পে চুক্তি করে ঘুষ আদায়, পদায়ন বাণিজ্য খুবই দুঃখজনক। দিন যত যাচ্ছে দুর্নীতির মাত্রাও যেন বাড়ছে। বিভিন্ন সময়ে রাঘব বোয়ালরা অপরাধ করে পার পেয়ে যাওয়ায় এখন আর তেমন কেউ পাত্তা দিচ্ছে না। তবে এভাবে চলতে থাকলে সেবা বলতে আর কিছুই থাকবে না। সবকিছুই ঘুষের নিয়ন্ত্রণে চলে যাবে। আর দেশের অর্থনীতির অবস্থা হবে চরম শোচনীয়।
এই অঙ্গীকারনামায় বুঝা যায়, সরওয়ার কামাল এবং বিভাগীয় কমিশনার জিয়াউদ্দীনের সাথে একটি চুক্তি হয়, যেখানে সরওয়ার কামালকে তদবীরের মাধ্যমে কুমিল্লা জেলার জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে দিবেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার। যদি এটি হয়ে থাকে তাহলে উভয়কেই শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা। সম্প্রতি সরওয়ার কামালকে মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলেও অঙ্গীকারনামা গ্রহিতার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা জানা যায়নি। তবে পরবর্তী অনুসন্ধানে হয়তো জানা যাবে।
এসব বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে টনক নড়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের। গত ১৩ মে সিটি কর্পোরেশন শাখার উপসচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত একটি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে সরওয়ার কামালকে। এবং ৩ কার্যদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
নোটিশে বলা হয়েছে, ”চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা এস. এম. সরওয়ার কামালের বিরুদ্ধে ৮ কোটি টাকার বিনিময়ে কুমিল্লার জেলা প্রশাসক পদে পদায়নের লক্ষ্যে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারকে একটি অঙ্গীকারনামা ও চুক্তিপত্র স্বাক্ষর করেছেন মর্মে বিভিন্ন সূত্র থেকে প্রমাণাদি পাওয়া গেছে। এমতাবস্থায়, তার বিরুদ্ধে কেন বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে না, সে বিষয়ে আগামী ৩ (তিন) কার্যদিবসের মধ্যে সচিব, স্থানীয় সরকার বিভাগ এর নিকট লিখিতভাবে কারণ দর্শানোর  নির্দেশ দেওয়া হয়েছে।”  তবে রোববার (১৭ মে) ৩ কার্য দিবসের শেষ দিন।
এই বিষয়ে জানতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিটি কর্পোরেশন শাখার উপ সচিব মো. রবিউল ইসলামমের মোবাইলে কল দিয়ে তাকে পাওয়া যায়নি। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা (উপ সচিব) এস এম সরওয়ার কামালের মোবাইলে কল ও বার্তা দিয়েও কোন জবাব পাওয়া যায়নি।

এমএসএম / এমএসএম

ন্যায় ও মানবাধিকারের পক্ষে আপসহীন কণ্ঠস্বর

পূর্বধলায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

রাজারহাটে অভ্যন্তরীণ ইরি-বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কর্মসূচির উদ্বোধন:লক্ষ্যমাত্রা ২৮৬৯ মেট্রিক টন

লাকসামে শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রমে বাৎসরিক বাউল গোসাই তিরধান দিবস পালিত

বাগেরহাটের মোংলা নদীতে নিখোঁজ মাছ ব্যবসায়ীর মৃতদেহ পার্শ্ববর্ত্তি চালনা নদী থেকে উদ্ধার

আনোয়ারায় চাতরী ইউনিয়ন আন্তঃওয়ার্ড ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

মুকসুদপুরে সমাজসেবা অফিসের উদ্যোগে ৩০ জন অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কালকিনিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানীর অভিযোগে প্রতিবাদ সভা

শহীদ জিয়ার আদর্শে তৃণমূল থেকে উঠে আসা ছাত্রদল,যুবদল হয়ে বিএনপির একজন সক্রিয় কর্মী

ডিসি পদায়নে স্ট্যাম্পে ঘুষের অঙ্গীকার!

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমিজমা সংক্রান্ত বিরোধে হামলা,এক বৃদ্ধা নারীর মৃ"ত্যু

ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস

বোয়ালখালী সাংবাদিক ফোরাম - চট্টগ্রামের আত্মপ্রকাশ